মডেল টেস্ট-১৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাজী মুহম্মদ মুহসীন
হাজী মুহম্মদ মুহসীন

১। আধুনিক সমাজকল্যাণ বৈশিষ্ট্য কোনটি?
ক. সাময়িক ও তাৎক্ষণিক সমাধান খ. সমস্যার স্থায়ী সমাধন
গ. দানশীলতা
ঘ. মানবিক গুণাবলি ও ধর্মীয় মূল্যবোধের প্রাধান্য
২। স্থানীয় সরকারব্যবস্থার সর্বনিম্ন স্তরের নাম কী?
ক. উপজেলা পরিষদ
খ. জেলা পরিষদ
গ. ইউনিয়ন পরিষদ
ঘ. সিটি করপোরেশন
৩। নৃ-শব্দের অর্থ কী?
ক. নৃতত্ত্ব খ. মানুষ
গ. ফেরেশতা ঘ. নেতা
৪। শেরেবাংলা এ কে ফজলুল হক কত সালে জন্মগ্রহণ করেন?
ক. ১৮৭৩ সালে খ. ১৮৭৪ সালে
গ. ১৮৭৫ সালে ঘ. ১৮৭৬ সালে
৫। রাষ্ট্রবিজ্ঞানের জনক কে?
ক. প্লেটো খ. এরিস্টটল
গ. কার্ল মার্ক্স ঘ. অ্যাডাম স্মিথ
৬। শিল্পায়নের নেতিবাচক প্রভাব কোনটি?
ক. নতুন নতুন চাহিদা সৃষ্টি
খ. পেশাগত দুর্ঘটনা
গ. আধুনিক নগরের প্রসার
ঘ. কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি
৭। সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি কোনটি?
ক. রাস্তাঘাটের উন্নয়ন
খ. পুলিশের জনবল বৃদ্ধি
গ. আইনশৃঙ্খলা উন্নয়ন
ঘ. বন্যার্তদের সাহায্য প্রদান
৮। ‘জনসমষ্টি হলো একই অঞ্চলে বসবাসকারী এক বা একাধিক গোষ্ঠীর সমষ্টি।’—উক্তিটি কার?
ক. অগবার্ন ও নিমকফ
খ. ম্যাকাইভার ও পেজ
গ. জি উইলসন
ঘ. আর এ স্কিডমোর
৯। ‘যাকাত’ শব্দের অর্থ কী?
ক. ওয়াকফ খ. দানশীলতা
গ. বৃদ্ধি ও পবিত্রতা ঘ. সদকাহ
# নিচের উদ্দীপকটি পড়ো এবং ১০ ও ১১ নম্বর প্রশ্নের উত্তর দাও।
পিতৃমাতৃহীন শিশু সুমন সরকার নিয়ন্ত্রিত একটি প্রতিষ্ঠানে বাস করে। বন্যায় তার এলাকা ক্ষতিগ্রস্ত হলে এলাকার লোকজন অন্য একটি জায়গা থেকে ত্রাণ সংগ্রহ করে।
১০। উদ্দীপকে সুমন কী ধরনের প্রতিষ্ঠানে বাস করে?
ক. সরাইখানা খ. শিশু পরিবার
গ. শিশুপল্লি
ঘ. ডে-কেয়ার সেন্টার
১১। সুমনের এলাকায় জনগণ যে ত্রাণসহায়তা গ্রহণ করে, তা যে ধরনের কর্মসূচি—
i. সামাজিক সাহায্য
ii. সামাজিক আইন iii. সমাজসেবা
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. n ও ii ঘ. i, ii ও iii
১২। সমাজকর্মের স্বীকৃত মূল্যবোধ কোনটি?
ক. জীবন সম্পর্কে সামগ্রিক দৃষ্টিভঙ্গি খ. স্বেচ্ছামূলক দান গ. দানশীলতা
ঘ. নারীর অধিকার প্রতিষ্ঠা
১৩। যে পরিবারে স্বামী-স্ত্রী ছাড়া অন্য কোনো সদস্য থাকে না, তাকে কী ধরনের পরিবার বলা হয়?
ক. একক পরিবার
খ. অণু পরিবার
গ. যৌথ পরিবার
ঘ. একপত্মীক পরিবার
# নিচের উদ্দীপকটি পড়ে ১৪ ও ১৫ নম্বর প্রশ্নের উত্তর দাও।
বহু বছর আগের কথা। সে সময় যাতায়াতব্যবস্থা ছিল অনুন্নত। একদা আফজাল হোসেন হেঁটে এক জায়গা থেকে দূরে অন্যত্র গমনের সময় অপরিচিত এলাকায় সন্ধ্যা ঘনিয়ে আসে। তিনি দেখেন, রাস্তার পাশে একটি ঘর, যেখানে আহার ও বিশ্রামের ব্যবস্থা আছে।
১৪। উদ্দীপকে আফজাল হোসেন যে প্রতিষ্ঠান থেকে আহার ও বিশ্রামের সাহায্য নেন, সেটি কী ধরনের প্রতিষ্ঠান?
ক. লঙ্গরখানা খ. এতিমখানা
গ. সরাইখানা ঘ. ধর্মগোলা
১৫। উদ্দীপকে আফজাল হোসেনকে সহায়তাদানকারী প্রতিষ্ঠানের কার্যক্রম কোন ধরনের সমাজকল্যাণ?
ক. আধুনিক সমাজকল্যাণ
খ. সনাতন সমাজকল্যাণ
গ. পথিকের কল্যাণ ঘ. সমাজসেবা
১৬। বৌদ্ধধর্মের প্রবক্তা কে?
ক. গৌতম বুদ্ধ
খ. রামকৃষ্ণ পরমহংস দেব
গ. শ্রী-কৃষ্ণ ঘ. শ্রী চৈতন্য দেব
১৭। কোনটি পেশার মানদণ্ড?
ক. কায়িক পরিশ্রম
খ. সবার সমান সুযোগ
গ. সমাজসেবা
ঘ. জনকল্যাণমুখিতা
# নিচের উদ্দীপকটি পড়ে ১৮ ও ১৯ নম্বর প্রশ্নের উত্তর দাও।
কবীর সাহেব ছেলে, মেয়ে, নাতি, নাতনি নিয়ে সুখে গ্রামে বসবাস করেন। সম্প্রতি তাঁর ছেলের ঢাকায় চাকরি হওয়ায় ছেলে, ছেলের বউ, নাতি, নাতনি শহরে বসবাস শুরু করে। ছেলের বউও ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি নেয় গ্রামের কবীর সাহেব ও তাঁর স্ত্রী এবং কবীর সাহেবের মেয়েটি নিরাপত্তাহীন হয়ে পড়ে।
১৮। কবীর সাহেবের ছেলের ঢাকায় গমনের কারণকে সমাজকল্যাণের দৃষ্টিকোন থেকে কীভাবে মূল্যায়ন করা যায়?
ক. শিল্পয়ায়ন ও শহরায়ণ
খ. আধুনিক সমাজব্যবস্থা
গ. সামাজিক নিরাপত্তা
ঘ. সামাজিক মূল্যবোধের অবক্ষয়
১৯। উদ্দীপকে শিল্পবিপ্লবের কোন নেতিবাচক দিকের ইঙ্গিত রয়েছে?
ক. মূল্যবোধের অবক্ষয়
খ. পারিবারিক ভাঙন ও নিরাপত্তাহীনতা
গ. মাদকাসক্তি ও কিশোর অপরাধ ঘ. পেশাগত দুর্ঘটনা বৃদ্ধি
২০। ‘অবরোধবাসিনী’ গ্রন্থের রচয়িতা কে?
ক. নওয়াব ফয়জুন্নেসা
খ. বেগম রোকেয়া
গ. রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ. কাজী নজরুল ইসলাম
২১। নিচের কোন আইনে বিবাহ রেজিস্ট্রি করাকে বাধ্যতামূলক করা হয়েছে?
ক. ১৯৬১ সালের মুসলিম পারিবারিক অধ্যাদেশ
খ. যৌতুক নিরোধ আইন ১৯৮০
গ. নারী নির্যাতন (নিবর্তক শাস্তি) অধ্যাদেশ ১৯৮৩
ঘ. পারিবারিক আদালত অধ্যাদেশ ১৯৮৫
২২। লাহোর প্রস্তাব কত সালে উত্থাপিত হয়?
ক. ১৯৩৭ সালে খ. ১৯৩৮ সালে
গ. ১৯৩৯ সালে ঘ. ১৯৪০ সালে
# নিচের অনুচ্ছেদটি পড়ে ২৩ ও ২৪ নম্বর উত্তর দাও।
জনাব ‘ক’ তাঁর এলাকার জাতি, ধর্ম, বর্ণনির্বিশেষে সব মানুষের কল্যাণার্থে কাজ করেন। সম্প্রতি তিনি এলাকায় বাল্যবিবাহ ও বহুবিবাহ রোধকল্পে এলাকার জনগণকে সচেতন করে তুলছেন।
২৩। উদ্দীপকে জনাব ‘ক’ এলাকার উন্নয়নে যে প্রক্রিয়া বেছে নেন—
ক. পারস্পরিক সাহায্য
খ. গণতান্ত্রিক অধিকার
গ. সবার সমান সুযোগ
ঘ. সম্পদের সদ্ব্যবহার
২৪। উদ্দীপকে জনাব ‘ক’ এলাকার উন্নয়নে যে প্রক্রিয়া বেছে নেন—
i. সমস্যা চিহ্নিতকরণ
ii. অনুকূল জনমত তৈরি
iii. সবার সমান সুযোগ
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও ii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৫। আলীগড় আন্দোলনের প্রবক্তা কে?
ক. স্যার সৈয়দ আহমেদ খান
খ. হাজী শরীয়তউল্লাহ
গ. হাজী মুহম্মদ মুহসীন
ঘ. রাজা রামমোহন রায়
২৬। ‘শিল্পবিপ্লব’ প্রত্যয়টির নামকরণ করেন কে?
ক. ডব্লিউএ ফ্রিডল্যান্ডার
খ. আরনল্ড টয়েনবি
গ. ম্যাকাইভার ও পেজ
ঘ. ওয়ার্নার এ বোহেম
# নিচের উদ্দীপকটি পড়ে ২৭ নম্বর প্রশ্নের উত্তর দাও।
১৮৩২ সালের ঘটনা। সে সময় হিন্দু ঘরের স্ত্রীর স্বামী মারা গেলে স্ত্রীর বাকি জীবন বৈধব্য বরণ করতে হতো। ১৮৫৬ সালে একজন সমাজসংস্কারকের উদ্যোগে একটি আইন পাস হয়। এর পর থেকে হিন্দু বিধবাদের বিয়ে বৈধতা লাভ করে।
২৭। ১৯৫৬ সালে কোন সমাজসংস্কারকের নেতৃত্বে হিন্দু বিধবা আইন পাস হয়?
ক. রাজা রামমোহন রায়
খ. হাজী শরীয়তউল্লাহ
গ. স্যার সৈয়দ আহমেদ খান
ঘ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
২৮। রাষ্ট্রের উপাদান কয়টি?
ক. তিনটি খ. চারটি
গ. পাঁচটি ঘ. ছয়টি
২৯। কোনটি জনসমষ্টির বৈশিষ্ট্য?
ক. অভিন্ন স্বার্থ
খ. অভিন্ন ধর্ম
গ. অভিন্ন খাদ্যাভ্যাস
ঘ. অভিন্ন আইন
# নিচের অনুচ্ছেদটি পড়ে ৩০ ও ৩১ নম্বর প্রশ্নের উত্তর দাও।
বাবা-মা, ভাইবোনসহ রাহুল একটি পরিবারে বসবাস করে। রাহুল পড়াশোনা ও আচার-আচরণে ভালো। অপরদিকে করিম তাঁর বাবা-মায়ের বিবাহবিচ্ছেদের পর বাবার সাথে অন্য একটি পরিবারে বাস করে। করিম হঠাৎ মাদকাসক্ত হয়ে পড়ে।
৩০। উদ্দীপকে রাহুলের পরিবারের ভূমিকা কী?
ক. সমাজসংস্কার খ. সামাজিকীকরণ ও সন্তান প্রতিপালন
গ. অপরাধ দূরীকরণ ও মাদকাসক্তি প্রতিরোধ ঘ. সামাজিক স্বীকৃতি
৩১। করিমের মাদকাসক্ত হওয়ার পেছনে কী ধরনের পারিবারিক আবহ দায়ী?
i. মনস্তাত্ত্বিক চাহিদা পূরণ না হয়
ii. পারিবারিক ভাঙন
iii. নিরাপত্তাহীনতা
ক. i খ. ii
গ. ii ও iii ঘ. ii ও iii
৩২। শিল্পায়ন ও শহরায়ণের ফলে উদ্ভূত সামাজিক সমস্যা কোনটি?
ক. গণতন্ত্রের বিকাশ
খ. সৃজনশীল পেশার বিকাশ
গ. সামাজিক বিছিন্নতা
ঘ. মূল্যাবোধের অবক্ষয়
৩৩। ‘দেবোত্তর’ শব্দটির সাথে কোন ধর্মাবলম্বীরা সম্পৃক্ত?
ক. ইসলাম খ. হিন্দু
গ. বৌদ্ধ ঘ. খ্রিস্টান
৩৪। ‘অহিংসা পরম ধর্ম’—কোন ধর্মের আদর্শ?
ক. ইসলাম খ. হিন্দু
গ. বৌদ্ধ ঘ. খ্রিস্টান
# নিচের উদ্দীপকটি পড়ে ৩৫ নম্বর প্রশ্নের উত্তর দাও।
দরিদ্র কৃষক মনসুর আলীর ছেলে শহরে গমন করে এবং উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে ভালো চাকরি করে।
৩৫। শিল্পবিপ্লবের ফলে উদ্দীপকে বর্ণিত মনসুর আলীর ছেলে কী সুবিধাপ্রাপ্ত হয়?
ক. পেশার পরিবর্তন ও সৃজনশীল প্রতিভার বিকাশ
খ. পেশার সমাজকল্যাণের বিকাশ
গ. গণতান্ত্রিক মূল্যবোধের বিকাশ ঘ. শিক্ষার বিকাশ
৩৭। কত সালে যৌতুক নিরোধ আইন প্রণয়ন করা হয়?
ক. ১৯৭৪ সালে খ. ১৯৮০ সালে
গ. ১৯৮৩ সালে ঘ. ১৯৮৫ সালে
# নিচের উদ্দীপকটি পড়ে ৩৭ ও ৩৮ নম্বর প্রশ্নের উত্তর দাও।
রায়হান সমাজকল্যাণে উচ্চতর ডিগ্রিধারী হয়ে একটি কলেজে কর্মরত। তাঁর ভাই ট্যাক্সিচালক। দুজনেই স্বাবলম্বী।
৩৭। রায়হানের কাজকে তুমি কীভাবে মূল্যায়ন করবে?
ক. সৃজনশীলতা খ. সমাজকল্যাণ
গ. পেশা ঘ. বৃত্তি
৩৮। রায়হানের ভাইয়ের কাজ কোন ধরনের?
i. পেশা ii. বৃত্তি iii. ট্যাক্সিচালনা
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii
গ. i ও ii ঘ. i, ii ও iii
৩৯। কত সালে সতীদাহ প্রথা উচ্ছেদ আইন পাস হয়?
ক. ১৮২৯ সালে খ. ১৮৫৬ সালে
গ. ১৯২৯ সালে ঘ. ১৯৩৩ সালে
৪০। বিবাহের ভূমিকা কোনটি?
ক. জনসেবা খ. জনকল্যাণ
গ. সমাজসেবা ঘ. সামাজিকীকরণ।

 উত্তর ছাপা হলো ওপরের ডানের কলামে