মত প্রকাশে বাধা?
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনলাইনে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক বা টুইটারে মত প্রকাশের অবাধ সুযোগ রয়েছে বলেই আমরা জানি। কিন্তু এ ধরনের ওয়েবসাইট ব্যবহারের ফলে মানুষ বিতর্কিত বিভিন্ন বিষয়ে স্বাধীন মত প্রকাশে নিরুৎসাহিত হয়ে পড়ে, এমনকি অনলাইন জগতের বাইরে থাকলেও। যুক্তরাষ্ট্রের পিউ রিসার্চ সেন্টারের নতুন এক জরিপে এ তথ্য প্রকাশিত হয়েছে। প্রাপ্তবয়স্ক এক হাজার ৮০১ জনের ওপর পরিচালিত ওই জরিপে দেখা যায়, তাঁরা বিভিন্ন বিষয়ে নিজেদের মতামত বন্ধুবান্ধবের কাছে ব্যক্তিগতভাবে তুলে ধরতে পছন্দ করেন। কিন্তু একই প্রসঙ্গে তাঁরা ফেসবুক-টুইটারের মতো উন্মুক্ত মাধ্যমে মন্তব্য করতে দ্বিধা বোধ করেন। আবার, তথ্যের প্রসারের ফলে বিতর্ক এড়াতে বা বন্ধু হারানোর ভয়েও অনেকে মতামত প্রকাশ থেকে বিরত থাকেন। সিবিএস নিউজ।