মধ্যবয়সী পুরুষেরা বিলুপ্তির ঝুঁকিতে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মধ্যবয়সী পুরুষ
মধ্যবয়সী পুরুষ

মধ্যবয়সী পুরুষের অভিজ্ঞতা, জ্ঞান ও বিচক্ষণতার এককালে অনেক কদর ছিল। কিন্তু এখনকার যুগের রীতি যেন ‘আগে দর্শনদারি, পরে গুণবিচারী’। যুক্তরাজ্যের মন্ত্রিসভায় সাম্প্রতিক রদবদলে অনেকটা সেই প্রতিফলনই দেখা যাচ্ছে। সেখানে মধ্যবয়সী অনেক পুরুষ মন্ত্রিত্ব ও গুরুত্বপূর্ণ দপ্তর হারিয়েছেন। আর তাঁদের স্থান দখল করে নিয়েছেন নারীরা। ব্যাপারটা মধ্যবয়সী পুরুষদের জন্য রীতিমতো আশঙ্কাজনক বলে মনে করেন ইনডিপেনডেন্ট পত্রিকার সম্পাদক সাইমন কেলনার। আরও অনেকেই বলছেন, প্রধানমন্ত্রীর ডেভিড ক্যামেরনের মন্ত্রিসভা এবার যোগ্যতার বিচারে নয়, বরং লৈঙ্গিক পরিচয়ের ভিত্তিতে সাজানো হয়েছে। ব্যাপারটা অবশ্যই ঝুঁকিপূর্ণ। ইনডিপেনডেন্ট।