মনিটর কিনলে বিনামূল্যে টিভি কার্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কম্পিউটার মনিটরের সঙ্গে টিভি কার্ড যুক্ত করে টেলিভিশন দেখেন অনেকেই। ফুটবল বিশ্বকাপ উপলক্ষে হয়তো অনেকেই টিভি কার্ড বা মনিটর কেনার পরিকল্পনাও করছেন । বিশ্বকাপ উপলক্ষে মনিটরের সঙ্গে টিভি কার্ড বিনামূল্যে দেবে স্মার্ট টেকনোলজিস।
সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে প্রযুক্তি পণ্য বিপণনকারী প্রতিষ্ঠানটি জানিয়েছে, স্যামসাংয়ের ২৭ ইঞ্চি মনিটরের সাথে একটি টিভি কার্ড উপহার দেওয়া হবে। এলইডি মনিটরটিতে রয়েছে ৩০০সিডি/এম২ ব্রাইটনেস, ১০০০:১ কনট্রাস্ট রেশিও, ১৯২০ বাই ১০৮০ রেজুলেশন এবং ১৭৮/১৭৮ ডিগ্রি ভিউয়িং অ্যাঙ্গেল। মনিটরটির রেসপনস টাইম মাত্র ৫ মিলিসেকেন্ড।
মনিটরটির সঙ্গে তিন বছরের বিক্রয়োত্তর সেবা দেওয়া হবে বলে জানিয়েছে স্মার্ট টেকনোলজিস কর্তৃপক্ষ। মনিটরটির দাম পড়বে ৩৩ হাজার টাকা।