মনিটরে সর্বোচ্চ এক ঘণ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

ঘুমানোর আগে তরুণ-তরুণীরা টেলিভিশন, কম্পিউটার বা স্মার্টফোনের পর্দায় (মনিটর) ঘণ্টা খানেক দৃষ্টি রাখতে পারে। কিন্তু আরও বেশি সময় যান্ত্রিক পর্দায় তাকিয়ে থাকলে তাদের ঘুমে নিশ্চিত ব্যাঘাত ঘটবে। অস্ট্রেলিয়ার ফ্লিন্ডার্স বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগের শিক্ষক মাইকেল গ্র্যাডিসার ও তাঁর সহযোগী একদল গবেষক এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, এখনকার অল্পবয়সী ছেলেমেয়েরা প্রযুক্তির সঙ্গে নিজেদের বেশ মানিয়ে নিয়েছে। তাই কম্পিউটার, ট্যাবলেট বা অন্যান্য যন্ত্র ব্যবহারের কারণে তাদের ঘুম নষ্ট হচ্ছে, এমনটা ঢালাওভাবে ধরে নেওয়ার উপায় নেই। অস্ট্রেলেশিয়ান স্লিপ অ্যাসোসিয়েশন অবশ্য ঘুমানোর ঘণ্টা খানেক আগে থেকেই যন্ত্রপাতি ব্যবহার থেকে বিরত থাকার জন্য তরুণ-তরুণীদের পরামর্শ দিয়েছে। নিউজিল্যান্ড হেরাল্ড।