মনের কথা বলবে সফটওয়্যার!
এবার আপনি মনে মনে কি ভাবছেন সে বিষয়ে বলবে সফটওয়্যার! ইন্টারনেট আর তথ্যপ্রযুক্তির ব্যবহারের মাধ্যমে প্রতিনিয়ত নানা ধরনের গবেষনার মধ্যে সম্প্রতি যুক্ত হয়েছে নতুন এ সফটওয়্যার নিয়েকাজ। এরই ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির (এমআইটি) মিডিয়া ল্যাবের বিজ্ঞানীরা একটি নতুন ধরনের সফটওয়্যার তৈরি করেছেন। সফটওয়্যারটি মাত্র কয়েক সেকেন্ডের ভিডিও থেকে মানুষের মুখের অভিব্যক্তি অর্থাৎ মনের কথা ব্যাখ্যা করতে পারবে। ‘মাইন্ড রিডার’ নামের সফটওয়্যারটি মানুষের মুখ, চোখ, নাক, রং, আকৃতি, মুখের বৈশিষ্ট্যসহ মোট ২৪টি পয়েন্ট ট্র্যাকিং বা সন্ধান করতে পারবে। আর এটি যা দেখবে, তার ওপর ভিত্তি করেই সবকিছু ব্যাখ্যা করতে পারবে। সবচেয়ে তাকলাগানো ব্যাপার হলো, কখনো কখনো এ সফটওয়্যার একজন মানুষের চেয়েও অনেক বেশি সঠিক তথ্য ব্যাখ্যা করতে পারবে।গবেষকেরা সুখ ও বিমর্ষতা, একঘেয়েমি ও আগ্রহ, বিতৃষ্ণা ও অবজ্ঞা—এসবের পার্থক্য নির্ণয়ের জন্য এ সফটওয়্যারকে বিশেষভাবে প্রশিক্ষণ দিয়েছেন। এ বিষয়গুলো ব্যবহার করেই সফটওয়্যারটি কাজ করবে। প্রযুক্তি যখন বিজ্ঞাপন শিল্পের আগ্রহ অবমাননা বা উপেক্ষা করছে, তখন এ ইভেন্টটি মানুষের প্রতিক্রিয়ার সমষ্টিগুলোকে খুব সহজেই পর্দায় নিয়ে আসতে পারবে। এমনকি তারা যেভাবে এসব প্রতিক্রিয়া দেখতে চাইবে, ঠিক সেভাবেই দেখতে পারবে। তাই নতুন এ সফটওয়্যার বিজ্ঞাপন সংস্থাগুলোর মধ্যে ব্যাপক কৌতূহল সৃষ্টি করেছে। এমআইটির মিডিয়া ল্যাবের গবেষক রানা এল কালিওবি নিউ সায়েন্টিস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘এই প্রযুক্তিটি প্রতিটিকে একটি নন-ভারবাল ভয়েস অর্থাৎ অমৌখিক কণ্ঠস্বর উপহার দেবে। পাশাপাশি কোনো গোপন তথ্য ফাঁস করে দেওয়ার মতো শক্তিও এ সফটওয়্যারটি জোগাতে পারবে।’ —ডিসকভারি নিউজ অবলম্বনে প্রদীপ সাহা