মনের ভাষা বুঝবে কম্পিউটার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভবিষ্যতে মানুষের মনের কথা বুঝবে, মানুষের মস্তিষ্ক স্ক্যান করে তার চিন্তা-ভাবনা বুঝে ফেলতে সক্ষম হবে কম্পিউটার। কানাডার গবেষকেরা মন পড়ার ক্ষমতাসম্পন্ন এমন কম্পিউটার প্রযুক্তি নিয়ে গবেষণা করছেন। সম্প্রতি তাঁরা এমন একটি পদ্ধতি উদ্ভাবন করেছেন, যা কোমায় থাকা রোগীদের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে ব্যবহার করা সম্ভব।মানুষের মস্তিষ্কের কার্যক্রম বা চিন্তা পড়তে ‘নিউরোইমেজিং’ নামের পদ্ধতি ব্যবহার করেছেন ওয়েস্টার্ন অনটারিও বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা। তাঁদের গবেষণায় কোমায় থাকা রোগীদের সঙ্গে ‘হ্যাঁ’ ও ‘না’ সূচক যোগাযোগে সক্ষম হয়েছেন বলে দাবি করেছেন। গবেষণা আরও সামনে এগোলে কোমায় থাকা রোগীদের সঙ্গে যোগাযোগ আরও বাড়ানোর পদ্ধতি উদ্ভাবন করা যাবে বলেই তাঁরা আশা করছেন। এক খবরে জানিয়েছে ‘নিউইয়র্ক টাইমস’।এদিকে ‘নিউরোসায়েন্স’ সাময়িকীতে প্রকাশিত এ-সম্পর্কিত নিবন্ধে প্রধান গবেষক লরিনা ন্যাসি জানিয়েছেন, মানুষের মস্তিষ্কের কার্যক্রম বিশ্লেষণ করে তার মন পড়ার এ গবেষণা আধুনিক স্নায়ুবিদ্যার ক্ষেত্রে একটি বড় ধরনের অগ্রগতি। এ পদ্ধতিতে মানুষের মস্তিষ্ক তরঙ্গ স্ক্যান করে তার চিন্তাকে বোঝা সম্ভব। ভবিষ্যতে এ পদ্ধতিতে মস্তিষ্কের মাধ্যমে যোগাযোগ পদ্ধতির উন্নয়ন ঘটানো যাবে।