মন্থন পুরস্কারের নিবন্ধন চলবে ১০ জুন পর্যন্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উন্নয়নে প্রযুক্তির ব্যবহার এবং নতুন ডিজিটাল ও মোবাইল উদ্ভাবনকে স্বীকৃতি দেওয়ার জন্য ব্র্যাক শুরু করছে ‘ব্র্যাক মন্থন ডিজিটাল ইনোভেশন অ্যাওয়ার্ড’। বাংলাদেশে তথ্যপ্রযুক্তিভিত্তিক উদ্যোক্তা ও উদ্ভাবকদের জন্য ব্র্যাক এবং ভারতের ডিজিটাল এমপাওয়ারমেন্ট ফাউন্ডেশন যৌথভাবে এই প্রতিযোগিতার আয়োজন করেছে। ই-বিজনেস অ্যান্ড ফিন্যান্সিয়াল ইনক্লুশন, ই-এডুকেশন, লার্নিং অ্যান্ড এমপ্লয়মেন্ট, ই-গভর্ন্যান্স অ্যান্ড ইনস্টিটিউশনস, ই-অ্যাগ্রিকালচার অ্যান্ড ইকোলজিসহ নয়টি বিভাগে এই প্রতিযোগিতা হবে।

নিবন্ধন শেষ হবে ১০ জুন। নিবন্ধনের ঠিকানা: http://brac.manthanaward.org।
জমাকৃত প্রকল্পগুলোর মূল্যায়নে চারটি বিষয়ের ওপর গুরুত্ব দেওয়া হবে বিষয়বস্তুর মান, সমাধানের প্রভাব, পণ্য বা সেবার কার্যকারিতা এবং পণ্য বা সেবা ব্যবহারে মানুষের উপকারিতা। বিজয়ীদের নাম ঘোষণা করা হবে চলতি বছরের সেপ্টেম্বরে। বিজয়ীরা বাংলাদেশের পক্ষ থেকে সরাসরি ভারতের মন্থন অংশগ্রহণ করতে পারবেন। ব্র্যাক মন্থন ডিজিটাল ইনোভেশন অ্যাওয়ার্ডের সহযোগী অংশীদার প্রথম আলো।
বিজ্ঞপ্তি