মবিপ্রবিতে মুক্ত সফটওয়্যার কর্মশালা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলের মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মবিপ্রবি) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের আয়োজনে সম্প্রতি মুক্ত সফটওয়্যারবিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে মুক্ত প্রোগ্রামিং সংকেত (সোর্সকোড) আর মুক্ত সফটওয়্যারবিষয়ক ধারণা, এগুলোর ব্যবহার আর এর সুবিধা-অসুবিধা ইত্যাদি নিয়ে আলোচনা করা হয়।আলোচনায় বিশ্ববিদ্যালয়ের আইসিটি বিভাগেরই শিক্ষার্থীসহ অন্যান্য বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন। আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের আইসিটি বিভাগেরই সহকারী অধ্যাপক আহসান হাবীব এবং বিভিন্ন বিষয়ে আলোচনা করেন সাজেদুর রহিম জোয়ারদার। আলোচনায় উবুন্টুর ইতিকথা, এর লোগোর ইতিহাস, লিনাক্সের লোগো আর লিনাক্স মিন্ট সেট-আপ ও এর ব্যবহার ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়। —নিজস্ব প্রতিবেদক