মর্যাদা হারাচ্ছে আইফোন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্মার্টফোনের মর্যাদার বিবেচনায় ক্রমশ পিছিয়ে পড়ছে অ্যাপলের তৈরি ‘আইফোন’। যুক্তরাষ্ট্রের প্রযুক্তি বিশ্লেষক প্রতিষ্ঠান ক্যাটালিসের প্রযুক্তি বিশ্লেষকেদের সাম্প্রতিক এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়েছে।
ক্যাটালিসের প্রতিবেদনটিতে বলা হয়েছে, ক্রমশ স্মার্টফোন নির্মাতা অন্যান্য প্রতিষ্ঠানগুলোর কাছে বাজার হারাচ্ছে অ্যাপল।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ম্যাশেবলের সাম্প্রতিক একটি প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৩ সালের প্রথম তিন মাসে অর্থাত্ প্রথম প্রান্তিকে নোটবুক, ট্যাবলেট ও স্মার্টফোন বাজারে এসেছে প্রায় ৩০ কোটি ৮৭ লাখ ইউনিট যা ২০১২ সালের প্রথম তিন মাসের চেয়ে ৩৭ শতাংশ বেশি।
২০১৩ সালের প্রথম তিন মাসে বাজারে অ্যান্ড্রয়েড-নির্ভর পণ্যের দখল ছিল বেশি। এসময় বাজারের ৬০ শতাংশ ছিল অ্যান্ড্রয়েড-নির্ভর পণ্য আর অ্যাপলের দখলে ছিল বাজারের ১৯ শতাংশ।
বাজার গবেষকেরা জানিয়েছেন, স্মার্ট পণ্যের উদ্ভাবন ও প্রযুক্তি যুক্ত করার ক্ষেত্রে স্যামসাং ও এইচটিসি অনেকটাই এগিয়ে গেছে অথচ ২০০৭ সালের পর থেকে ক্রমশ আইফোনের জনপ্রিয়তায় ভাটা দেখা পরিলক্ষিত হচ্ছে।
প্রযুক্তি বিশ্লেষকেরা জানিয়েছেন, অ্যাপলের তৈরি আইফোনে নতুন প্রযুক্তির সমন্বয় ও নতুন আইফোনের ক্ষেত্রে উদ্ভাবনী দক্ষতা দেখানো প্রয়োজন।