মশার পছন্দ-অপছন্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একই ঘরে কাউকে মশা কামড়ে পা দুটো লাল করে দিচ্ছে, আবার আরেকজন রয়েছেন কোনো কামড় ছাড়াই। মশাদের যেন তাঁর প্রতি কোনো আগ্রহ নেই। এ বিষয়​িট কি কেউ লক্ষ করেছেন?

সাধারণ ধারণা, যার শরীরে রক্ত বেশি, মশা না কি তাকেই বেশি কামড়ায়। অনেকে আবার বলেন, কালো মানুষের তুলনায় ফরসা মানুষকে মশা বেশি কামড়ায়। আসলে এসব ধারণার কোনোটিই ঠিক নয়। কর্নেল বিশ্ববিদ্যালয়ের এনটোমোলজি বিভাগের মশা বিশেষজ্ঞরা মশার পছন্দ-অপছন্দ নিয়ে দীর্ঘ গবেষণা করে মত দিয়েছেন যে মশাদের পছন্দের বাতিক আছে বটে, কিন্তু তা এতই সূক্ষ্ম ব্যাপার যে গবেষণায় ধরা পড়েনি। তবে কমপক্ষে ৩০০ ধরনের গন্ধ বা রাসায়নিক মশাদের আকৃষ্ট করতে পারে। এগুলোর মধ্যে পনির, অ্যালকোহল থেকে শুরু করে অ্যামোনিয়া, ল্যাকটিক অ্যাসিড, কার্বন ডাই-অক্সাইড যেমন আছে, তেমনি আছে ঘরের এবং মানুষের পায়ের ব্যাকটেরিয়া থেকে নিঃসৃত গন্ধ। তবে বয়স ও লিঙ্গের ভিত্তিতে মশাদের পছন্দের কোনো ফারাক পাওয়া যায়নি। সূত্র: নিউইয়র্ক টাইমস।