মস্তিষ্ক চালিত হেলিকপ্টার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মস্তিষ্ক তরঙ্গ ব্যবহার করে রিমোট-কন্ট্রোলনির্ভর একটি হেলিকপ্টার ওড়ানোর পরীক্ষা চালিয়েছেন যুক্তরাষ্ট্রের গবেষকেরা। এক খবরে এ তথ্য জানিয়েছে বিবিসি অনলাইন।নিউরাল ইঞ্জিনিয়ারিং সাময়িকীতে প্রকাশিত নিবন্ধে বলা হয়েছে, বিশেষ ধরনের একটি টুপি মাথায় পরে মস্তিষ্ক তরঙ্গ বা সংকেত পাঠানো হয়, মস্তিষ্কের এই তরঙ্গের অনুসরণে উড়তে পারে হেলিকপ্টার। মিনেসোটা বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা জানিয়েছেন, শারিরীকভাবে অক্ষম ব্যক্তিদের ক্ষেত্রে এ ধরনের প্রযুক্তি কাজে লাগতে পারে। পাশাপাশি মস্তিষ্ক তরঙ্গের সাহায্যে বিভিন্ন প্রযুক্তি উন্নয়ন করা যাবে।