মস্তিষ্ক পাচ্ছে রোবট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানুষের মতোই বুদ্ধি খাটিয়ে বস্তু চিনতে পারবে রোবট। গবেষকেরা সম্প্রতি রোবটের জন্য বিশেষ ধরনের ‘মস্তিষ্ক’ তৈরি করেছেন যা রোবটকে যাবতীয় জ্ঞান দেবে। গবেষকেদের তৈরি এ মস্তিষ্কটি আদতে একটি তথ্যভান্ডার বা ডেটাবেজ। ওয়েব ডেটাবেজ-ভিত্তিক এ রোবট মস্তিষ্ক রোবটকে নানা কাজেই সাহায্য করবে। অচেনা কোনো বস্তু দেখলে ইন্টারনেটভিত্তিক ডেটাবেজ থেকে সে বস্তুটির তথ্য জেনে নিয়ে তা দিয়ে কী করতে হবে তা বুঝতে পারবে রোবট নিজেই, এমনটিই গবেষকেদের দাবি।বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইউরোপের গবেষকেরা রোবটের জন্য তৈরি এ অনলাইন ডেটাবেজ বা রোবট মস্তিষ্কটির নাম দিয়েছে ‘র্যাপুটা’। র্যাপুটা নামটির জন্ম আবার এক চলচ্চিত্রে। এ নামটি নেওয়া হয়েছে জাপানের চলচ্চিত্র ‘ক্যাসেল ইন দ্য স্কাই’ থেকে। চলচ্চিত্রটিতে রোবটদের বাসস্থান বা ক্যাসেলকে বলা হয়েছে- র্যাপুটা। যার অর্থ দাঁড়ায় রোবটদের মস্তিষ্ক রাখার স্থান। ক্লাউড প্রযুক্তি ব্যবহার করায় রোবট মস্তিষ্ক তৈরির খরচ কমে যাবে। প্রতিটি রোবট মস্তিষ্কের জন্য পৃথক তথ্য ভাণ্ডারের আর প্রয়োজন হবে না। গবেষকেরা জানিয়েছেন, রোবটের জন্য জটিলতর গাণিতিক হিসাব করবে ‘র্যাপুটা’ এবং রোবটকে কোনো বস্তু সম্পর্কে ধারণা দেবে। ড্রোন, স্বয়ংক্রিয় গাড়ি, গৃহস্থালি রোবটের ক্ষেত্রে র্যাপুটা ব্যবহার করা যাবে।