মস্তিষ্কচালিত স্মার্টফোন! (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাই-ফাই চলচ্চিত্রে দেখানো দৃশ্যের মতোই চমকপ্রদ বিষয়। সম্প্রতি জানা গেছে, মস্তিষ্কচালিত স্মার্টফোন তৈরিতে কাজ করছে চিপ নির্মাতা প্রতিষ্ঠান ইনটেল। এক খবরে সিএনএন জানিয়েছে, ২ মে বুধবার ইনটেল এই প্রযুক্তি নিয়ে কাজ করার তথ্য দিয়েছে। ইনটেলের তৈরি এই প্রযুক্তি ব্যবহারকারীর মস্তিষ্কের সঙ্গে স্মার্টফোনকে সংযুক্ত করবে।মানুষ কি তাহলে সাইবর্গে পরিণত হতে যাচ্ছে! কারণ এ প্রযুক্তিতে মানুষের মস্তিষ্কের মেমোরি বা স্মৃতিশক্তিকে ব্যবহার করতে সক্ষম হবে স্মার্টফোন। অবশ্য বছর কয়েকের মধ্যেই যে মানুষ সাইবর্গে পরিণত হতে যাচ্ছে, এ কথাটিও ঠিক নয়। বিষয়টিতে পৌঁছাতে পর্যায়ক্রমিক ধাপগুলো ডিঙাতে হবে বলেই মনে করেন ইনটেলের বিশেষজ্ঞ এবং এ গবেষণাপত্রটির লেখক অ্যালেন হ্যামিল্টন।অ্যালেন হ্যামিল্টন জানিয়েছেন, মোবাইল পণ্যে বিভিন্ন প্রযুক্তির উন্নতি যে পর্যায়ে পৌঁছেছে, তাতে এ বিষয়টিই পরবর্তী যুক্তিগ্রাহ্য অধ্যায়। কম্পিউটারের ক্ষেত্রে ব্যবহারকারীর সম্পর্কটির প্রযুক্তিগত উন্নতি যেভাবে ঘটছে, সেই একইভাবে তা স্মার্টফোনেও ঘটতে পারে। তিনি জানিয়েছেন, ব্যক্তিগত ডিভাইসটি তাঁর মালিককে চেনার মতো উন্নত প্রযুক্তির পর্যায়ে পৌঁছালে আর কিছু বাধা দূর করতে পারলেই মস্তিষ্কচালিত স্মার্টফোন তৈরি সম্ভব হবে।হ্যামিল্টন বলেন, একজন মানুষ যেভাবে অন্য একজন মানুষের সঙ্গে যোগাযোগ করে বা তাকে চিনতে পারে, ঠিক তেমনি ব্যবহারকারীর স্মার্টফোনটি চিনবে তাঁকে। সে ক্ষেত্রে আর পাসওয়ার্ডের প্রয়োজন পড়বে না। তিনি আরও বলেন, মোবাইলের সঙ্গে মানুষের যোগাযোগ বাড়াতে মাইক্রোসফট, আইবিএম, গুগলের মতো প্রতিষ্ঠানগুলো কাজ করছে।