প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্মার্টফোন হাতে তো পৃথিবী হাতের মুঠোয়—স্যামসাং গ্যালাক্সি এস৪-এ এমন অনেক ফিচারই আছে। তাই বলে কি মন দিয়ে মুঠোফোনের নিয়ন্ত্রণ সম্ভব? হ্যাঁ, পরবর্তী অ্যান্ড্রয়েড ডিভাইসে এমন ফিচার সংযোজনেরই ভাবনা চলছে। এ জন্য ভিআইওএস নামের একটি মাইন্ড সলিউশন সহায়ক সফটওয়্যার অ্যান্ড্রয়েডে যুক্ত করা হবে। ডিভাইসটি নিউরোস্কাই মাইন্ডওয়েভ মোবাইলের মতোই কাজ করবে। এরই মধ্যে পরীক্ষা করে দেখা গেছে, ব্যবহারকারীর মনের সঙ্গে মুঠোফোনের যোগাযোগ স্থাপনে দারুণ সফল ডিভাইসটি। এ ক্ষেত্রে ডিভাইসযুক্ত মুঠোফোন ব্যবহারকারীর কপালে একটি ছোট যোগাযোগের যন্ত্র এবং কানে ক্লিপ স্থাপন করা হয়। এর মাধ্যমে মস্তিষ্কের বিভিন্ন পর্যায়ের সংকেত পৌঁছে যায় ডিভাইসে। এখন দরকার শুধু মস্তিষ্ক ও ডিভাইসের মধ্যে সংকেত আদান-প্রদানের উপযুক্ত সফটওয়্যার। লাইভসায়েন্স।