মহাকাশ থেকেও দেখা যায়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্যের টেমস নদীর মোহনার কাছাকাছি অবস্থিত পৃথিবীর সবচেয়ে বড় বায়ুচালিত বিদ্যুৎকেন্দ্রের নাম লন্ডন অ্যারে। এটির পাখা মহাকাশ থেকেও দেখা যায়। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা (নাসা) জানায়, মহাকাশ থেকে ল্যান্ডস্যাট এইট নামের একটি কৃত্রিম উপগ্রহের (স্যাটেলাইট) তোলা ছবিতে ৮০ ফুট লম্বা পাখাগুলো ছোট ছোট দাগের মতো স্পষ্ট শনাক্ত করা যায়। স্যাটেলাইটটি যুক্তরাজ্যের কেন্ট ও এসেক্স সমুদ্র উপকূল এলাকা থেকে ১২ মাইল দূরে অবস্থিত লন্ডন অ্যারে বায়ু বিদুৎকেন্দ্রের ছবি তোলে। লন্ডন অ্যারের যাত্রা শুরু হয় গত বছরের ৮ এপ্রিল। ১৭৫টি পাখার সমন্বয়ে গঠিত বিদ্যুৎকেন্দ্রটির উৎপাদনক্ষমতা সর্বোচ্চ ৬৩০ মেগাওয়াট। এতে যুক্তরাজ্যের পাঁচ লাখ বাসাবাড়ির বিদ্যুতের চাহিদা পূরণ হয়। লাইভসায়েন্স।