মহাকাশ নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগামী নভেম্বর মাসে জাপান মহাকাশ সংস্থার (জাক্সা) উদ্যোগে ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় এশিয়া প্যাসিফিক স্পেস এজেন্সি ফোরামের (এপিআরসাফ) ২৩তম অধিবেশনের আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে ৮ থেকে ১১ বছর বয়সী ছাত্রছাত্রীদের জন্য থাকছে মহাকাশবিষয়ক চিত্রাঙ্কন প্রতিযোগিতা। বিজয়ীরা সনদ ও আকর্ষণীয় পুরস্কার পাবে। ছবির বিষয় আমার স্বপ্নের গ্রহ (মাই ড্রিম প্লানেট)। ১৮ x ২৪ ইঞ্চি আর্ট পেপারে ছবি আঁকতে হবে। আগ্রহীদের ৩১ আগস্টের মধ্যে ই-মেইলে ছবি পাঠাতে হবে। ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১৫২১৭০৬।
বিজ্ঞপ্তি