মহাকাশ পর্যটনের পথে আরেক ধাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাণিজ্যিকভাবে মহাকাশ পর্যটন শুরুর উদ্যোগে আরেক ধাপ অগ্রগতি হয়েছে। মহাকাশে ভ্রমণের জন্য বিশেষভাবে তৈরি নভোযান (ভার্জিন গ্যালাকটিক) শব্দের বাধা অতিক্রমের পরীক্ষায় গত বৃহস্পতিবার উত্তীর্ণ হয়েছে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে ওই পরীক্ষা সম্পন্ন হয়। শব্দের চেয়ে দ্রুতগামী (সুপারসনিক) ভার্জিন গ্যালাকটিক ভূপৃষ্ঠ থেকে ৬৯ হাজার ফুট উঁচুতে উঠে মাত্র ২০ সেকেন্ডে সর্বোচ্চ এক দশমিক ৪৩ মাক গতিতে পৌঁছায়। কোনো যানের গতিবেগকে শব্দের গতিবেগ দিয়ে ভাগ দিয়ে প্রাপ্ত তুলনামূলক গতিবেগকে মাক গতিবেগ বলা হয়। ভার্জিন গ্যালাকটিকের স্বত্বাধিকারী স্যার রিচার্ড ব্র্যানসন সংবাদ সম্মেলনে বলেন, বৃহস্পতিবারের পরীক্ষার সাফল্যে আগামী বছর মহাকাশে বাণিজ্যিক উড্ডয়নের উদ্যোগে একটি বড় মাইলফলক অর্জিত হয়েছে। ফক্সনিউজ।