প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মহাকাশে পাঠানো প্রথম মানবসদৃশ রোবট কিরোবো সংক্ষিপ্ত আলাপ করেছে একজন জাপানি নভোচারীর সঙ্গে। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) নির্বিঘ্নে অবস্থান করছে রোবটটি। কোইচি ওয়াকাতা নামের ওই নভোচারী বলেন, কিরোবোকে সঙ্গী হিসেবে পেয়ে তিনি আনন্দিত। শূন্য মাধ্যাকর্ষণে অবস্থান করতে কেমন লাগছে—রোবট সঙ্গীর কাছে এ কথা জিজ্ঞাসা করেন ওয়াকাতা। কিরোবোর সরস জবাব ছিল, ‘আমি এখন অভ্যস্ত হয়ে গেছি। একদমই সমস্যা নেই।’ রোবটটিতে এমন প্রোগ্রাম রয়েছে, যাতে এর যান্ত্রিক মস্তিষ্ক কোনো প্রশ্ন সাজিয়ে নিতে এবং এর যুৎসই জবাব দিতে নিজের মধ্যে সংরক্ষিত শব্দভান্ডারের সাহায্য নেয়। নির্দিষ্ট প্রশ্নের নির্দিষ্ট জবাব—এমন পূর্বনির্ধারিত কোনো ব্যবস্থা এতে সংযুক্ত নেই। এপি।