মহাকাশযানের নতুন নকশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেনু গ্রহাণু থেকে নমুনা সংগ্রহের প্রস্তুতি নিচ্ছে ওসিরিস-রেক্স মহাকাশযান (শিল্পীর চোখে)
বেনু গ্রহাণু থেকে নমুনা সংগ্রহের প্রস্তুতি নিচ্ছে ওসিরিস-রেক্স মহাকাশযান (শিল্পীর চোখে)

প্রথমবারের মতো কোনো গ্রহাণুর পৃষ্ঠ থেকে নমুনা সংগ্রহ করতে ২০১৮ সালে একটি মহাকাশযান পাঠানো হবে। উচ্চাভিলাষী ওই অভিযানের জন্য মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা (নাসা) একটি নতুন মহাকাশযানের নকশা অনুমোদন করেছে। বিশেষজ্ঞদের একটি দল ওই যানটি নির্মাণ, উড্ডয়ন ও অবতরণব্যবস্থা এবং যাত্রার জন্য সহায়ক যাবতীয় প্রযুক্তির উন্নয়নে কাজ করবে। এ কর্মসূচির নির্বাহী কর্মকর্তা গর্ডন জনস্টন বলেন, নকশা চূড়ান্তকরণের পর কাঙ্ক্ষিত নভোযানটি নির্মাণের কাজ এখন শুরু করা হবে। ওসিরিস-রেক্স নামের নভোযানটি ২০১৬ সালে যাত্রা করে বেনু নামের একটি গ্রহাণুতে পৌঁছাবে ২০১৮ সালে। আর সেখান থেকে বিভিন্ন নমুনা সংগ্রহ করে পৃথিবীতে পাঠাতে পারবে ২০২৩ সালে। এতে থাকবে দূর থেকে নিয়ন্ত্রণের উপযোগী পাঁচটি যন্ত্রপাতি। পিটিআই।