মহাকাশে অভিযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সূত্র: নিউ সায়েন্টিস্ট
সূত্র: নিউ সায়েন্টিস্ট

মানুষের মহাকাশ অভিযানের ইতিহাস ৫২ বছরের৷ মঙ্গল গ্রহে গিয়ে আবার পৃথিবীতে ফিরে আসতে যে পরিমাণ সময় লাগে, ততটা দীর্ঘ সময় এ পর্যন্ত ৩১ জন নভোচারী মহাশূন্যে অবস্থান করেছেন৷ ফ্রান্সের আন্তর্জাতিক মহাকাশ বিশ্ববিদ্যালয়ের দুই গবেষক গিল ক্লেমো এবং অ্যাঞ্জেলিয়া বার্কলি সম্প্রতি মহাকাশ অভিযানের ইতিহাসের বিভিন্ন দিক নিয়ে গবেষণা করেন৷ এতে বিশ্বের প্রথম মহাকাশচারী ইউরি গ্যাগরিনের (রুশ) অভিযান থেকে শুরু করে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের বিভিন্ন অভিযানের যাবতীয় তথ্য (অভিযাত্রীর সংখ্যা, অভিযানের সময় ও ব্যাপ্তি ইত্যাদি) অন্তর্ভুক্ত হয়৷ কয়েকটি চুম্বক তথ্য:
৫৩৯: জন অভিযাত্রী মহাকাশে যান
৫৬৬: জন বিজ্ঞানে বিভিন্ন শাখায় নোবেল পেয়ে ছেন
১: নভোচারী ও বিজ্ঞানে নোবেলজয়ীর সংখ্যা প্রায় সমান
২: একটানা অবস্থানের সময় (১২১১টি মানুষ্যবাহী মহাকাশ অভিযাত্রার হিসাবে)
৩: মহাকাশে অভিযাত্রীর মোট অবস্থানের সময়
৪: ৩১ নভোচারীর অভিযানের ব্যাপ্তি
মঙ্গল অভিযানে গিয়ে পৃথিবীতে ফিরে আসতে যে সময় লাগে, ততটা দীর্ঘ সময় মহাকাশে অবস্থান করেন ৩১ জন অভিযাত্রী৷ বর্তমানে মঙ্গল অভিযানের জন্য ৫০০ দিন প্রয়োজন বলে ধরা হয়
৫: মহাকাশ অভিযানে লিঙ্গবৈষম্য একটি বেসরকারি প্রতিষ্ঠান ৫০১ দিনে মঙ্গলে যাওয়া-আসার একটি পরিকল্পনা ঘোষণা করে৷ এতে নারীদের সাড়া কম পাওয়া যায়৷ আর অন্যান্য অভিযানের মতোই মহাকাশ অভিযানেও লিঙ্গবৈষম্য (নারীর প্রতিনিধিত্ব কম) লক্ষ করা যায়
৬: মহাকাশ অভিযান বিপজ্জনক নয় মহাকাশ অভিযাত্রা নিয়ে ভীতি থাকলেও তা ততটা বিপজ্জনক নয়৷ এ পর্যন্ত মহাকাশে অভিযাত্রীদের মৃত্যু ঘটেছে মাত্র ১ দশমিক ৫ শতাংশ ক্ষেত্রে৷ এই হার এভারেস্ট অভিযাত্রায় মৃত্যুহারের চেয়ে কম
সূত্র: নিউ সায়েন্টিস্ট