প্রথমবারের মতো মহাকাশে চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) শাখা গড়ে তোলার ভাবনার কথা জানালেন দলটির একজন সদস্য। তিনি কেবল দলের সদস্য নন, চীনের প্রথম মহাকাশচারী। নাম ইয়াং লিউই। তাঁর বরাত দিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। মহাকাশে চীনের পঞ্চম মনুষ্যবাহী যান পাঠানোকে উপলক্ষ করে বার্তা সংস্থাটি প্রকাশিত এক সাক্ষাৎকারে এমন তথ্য পাওয়া গেছে। সাক্ষাৎকারটি দিয়েছেন ইয়াং লিউই। তিনি বলছেন, মহাকাশে ২০২০ সাল নাগাদ তাঁদের স্থায়ী গবেষণাকেন্দ্র স্থাপনের প্রক্রিয়া শেষ হবে। এর পরই সেখানে গড়ে তোলা হবে সিপিসির শাখা।গত মঙ্গলবার মহাকাশে চীনের এ নভোযানে যে তিনজন নভোচারী রয়েছেন, তাঁরা প্রত্যেকেই সিপিসির সদস্য। সিনহুয়া।