মহাকাশে ড্রাগনের সফল অভিযান (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহাকাশযান নির্মাতা প্রতিষ্ঠান স্পেসএক্সের `ড্রাগন' শুক্রবার প্রথমবারের মতো আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে সফলভাবে প্রবেশ করেছে। স্পেসএক্সের প্রধান এলন মাস্কের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মহাকাশ স্টেশনে ড্রাগন সফলভাবে অবতরণ করে ইতিহাস সৃষ্টি হয়েছে। নভোচারীদের জন্য রসদ বহনকারী ড্রাগনের মধ্যে সফলভাবে প্রবেশও করেছেন মহাকাশ স্টেশনে অবস্থানরত নাসার নভোচারী ডোনাল্ড পেটিট ও অন্যান্য নভোচারীরা। তঁারা চার দিন ধরে রসদ সংগ্রহ করবেন।রয়টার্স জানিয়েছে, নভোচারীরা ড্রাগনের দরজা খুলে সেখানে প্রবেশ করতে বিশেষ মুখোশ ও চশমা ব্যবহার করেন এবং ড্রাগন থেকে প্রয়োজনীয় সরঞ্জাম গুছিয়ে নেন।উলে্লখ্য, মহাকাশ স্টেশনে অবস্থানরত নভোচারীদের জন্য ড্রাগনে করে এক হাজার ২০০ পাউন্ড খাবার, পানি, কাপড় ও অন্যান্য রসদ নেওয়া হয়। মহাকাশ স্টেশন থেকে ৩১ মে আবার পৃথিবীতে ফিরে আসবে ড্রাগন। মহাকাশযানটিতে ঢোকার পর নিজের অনুভূতি প্রকাশ করেছেন নভোচারী পেটিট। তঁার মতে, নতুন গাড়ির দরজা খোলার পর যে গন্ধ বা অনুভূতি হয়, স্পেসএক্সের ড্রাগন খোলার পর তঁাদের সে ধরনের অনুভূতি হয়েছে।'উলে্লখ্য, নাসা সম্প্রতি ব্যক্তিমালিকানাধীন মহাকাশযান ব্যবহারের অনুমতি দিয়েছে। গবেষণা ছাড়াও মহাকাশ ভ্রমণ ব্যবসায়ও ড্রাগনকে কাজে লাগানোর পরিকল্পনা করেছেন এলন মাস্ক। মহাকাশ ভ্রমণ বিলাসীরা তাই অর্থ-কড়ি গুছিয়ে এবার মহাকাশ ভ্রমণের স্বপ্ন দেখতেই পারেন।