মহাকাশে ভারতের প্রথম পর্যবেক্ষণাগার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিএসএলভি-সি ৩০ রকেটে করে মহাকাশে পাঠানো হয়েছে অ্যাস্ট্রোস্যাটকে
পিএসএলভি-সি ৩০ রকেটে করে মহাকাশে পাঠানো হয়েছে অ্যাস্ট্রোস্যাটকে

ভারতের প্রথম স্পেস অবজারভেটরি ‘অ্যাস্ট্রোস্যাট’ উৎক্ষেপণ করল ইন্ডিয়ান স্পেস রিসার্চ অরগানাইজেশন (আইএসআরও)। অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে আজ সোমবার পিএসএলভি-সি ৩০ রকেটে করে মহাকাশে পাঠানো হয়েছে এই পর্যবেক্ষণাগারটি।
এর সঙ্গে আরও ছয়টি কৃত্রিম উপগ্রহ মহাকাশে পাঠানো হয়, যার মধ্যে চারটি ন্যানো স্যাটেলাইট স্পায়ার গ্লোবাল ইনক, দ্য ইউএস, ইন্দোনেশিয়া থেকে একটি মাইক্রোস্যাটেলাইট ও কানাডার টরন্টো ইউনিভার্সিটির একটি স্যাটেলাইট রয়েছে।
অ্যাস্ট্রোস্যাটকে মহাকাশে পাঠানোর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র, রাশিয়া, জাপান ও ইউরোপের পর বিশ্বের অন্যতম দেশ হিসেবে নিজেদের স্পেস অবজারভেটরি উৎক্ষেপণকারী দেশের তালিকায় নাম লেখাল ভারত।
এই স্পেস অবজারভেটরির মাধ্যমে বিভিন্ন তরঙ্গদৈর্ঘ্যের এক্স-রে রশ্মি, নক্ষত্রের মতো বিভিন্ন বস্তু পর্যবেক্ষণ করা যাবে। উৎক্ষেপণের ২২ মিনিটের মধ্যে পৃথিবী থেকে ৬৫০ কিলোমিটার দূরের কক্ষপথে পৌঁছে যায় মহাকাশ অবজারভেটরিটি। এরপর অন্যান্য স্যাটেলাইটগুলো কক্ষপথে পাঠানো হয়। ২৫ মিনিটের মধ্যে পুরো মিশনটি শেষ হয়েছে।