প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লম্বা চুল আর চ্যাপ্টা মুখওয়ালা একটি বিড়াল মহাকাশে পাঠানো হবে বলে ঘোষণা দিয়েছে ইরান। দেশটির পুরোনো নামানুসারে বিড়ালটির নাম দেওয়া হয়েছে ‘পার্সিয়ান ক্যাট’ বা পারস্যের বিড়াল। ইরানি মহাকাশ কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহিমের বরাত দিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা এ খবর জানিয়েছে। মহাকাশে চলতি বছরের শুরুতে একটি বানর পাঠানো হয়েছে বলে দাবি করে ইরান। সেই বিবেচনায় বিড়ালটি হবে দেশটি থেকে মহাকাশগামী দ্বিতীয় প্রাণী। তবে অভিযানটির ব্যাপারে বিস্তারিত জানানো হয়নি। ইরান ২০১৮ সালের মধ্যে মহাকাশে মানুষ পাঠানোর পরিকল্পনা নিয়েছে। সেই লক্ষ্যেই তারা পরীক্ষামূলকভাবে প্রাণী পাঠাচ্ছে। তবে এসব অভিযানের সত্যতা নিয়ে পশ্চিমারা নানা প্রশ্ন তুলছে। এপি ও গার্ডিয়ান।