মহাকাশে ৭০০ ইন্টারনেট স্যাটেলাইট!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মহাকাশে কৃত্রিম উপগ্রহ পাঠানোর পরিকল্পনা নিয়ে কাজ করছেন এলন মাস্ক
মহাকাশে কৃত্রিম উপগ্রহ পাঠানোর পরিকল্পনা নিয়ে কাজ করছেন এলন মাস্ক

সহজে ইন্টারনেট সুবিধা দিতে মহাকাশে ৭০০ কৃত্রিম উপগ্রহ পাঠানোর পরিকল্পনা করেছেন প্রযুক্তি উদ্যোক্তা এলন মাস্ক। ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, সাশ্রয়ী ও ছোট আকারের কৃত্রিম উপ্রগহ তৈরিতে কাজ করছেন টেসলা মোটরসের প্রতিষ্ঠান ও প্রধান নির্বাহী এলন মাস্ক এবং গুগলের সাবেক নির্বাহী গ্রেগ ওয়াইলার। তাঁদের লক্ষ্য, মহাকাশ থেকে কৃত্রিম উপগ্রহের মাধ্যমে ইন্টারনেট সুবিধা দেওয়া।
এ বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট এক সূত্রের বরাতে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, ২৫০ পাউন্ডেরও কম ওজনের ৭০০টি কৃত্রিম উপগ্রহ মহাকাশে পাঠাতে চান তাঁরা।
মাস্ককে মূলত প্রযুক্তি উদ্যোক্তা হিসেবেই চেনেন সবাই। তিনি গাড়ি নির্মাতা টেসলা মোটরসের প্রধান নির্বাহী। এ ছাড়া সোলার সিটি নামের একটি সৌরশক্তি উৎপাদনকারী প্রতিষ্ঠানের চেয়ারম্যান। স্পেসএক্স নামের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠানেরও প্রধান নির্বাহী তিনি।
ওয়াইলার ও মাস্ক তাঁদের পরিকল্পনা বাস্তবায়নে অনেকদূর এগিয়েছেন বলেও ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে। কম খরচে কৃত্রিম উপগ্রহ তৈরিতে তাঁরা যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা ও কলোরাডোয় কারখানা তৈরির কথাবার্তা শুরু করেছেন। তাঁদের এই প্রকল্পে ১০০ কোটি মার্কিন ডলার ব্যয় হতে পারে।