মহাকাশের আবর্জনা সরাতে নতুন প্রযুক্তি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পৃথিবীর কক্ষপথে বিচরণশীল বিভিন্ন আবর্জনা অপসারণের লক্ষ্যে জাপানের বিজ্ঞানীরা নতুন একটি প্রযুক্তি পরীক্ষামূলকভাবে ব্যবহার করতে যাচ্ছেন। দেশটির একটি মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান (জেএএক্সএ) আগামী মাসেই এ পরীক্ষা চালাবে। বিভিন্ন কৃত্রিম উপগ্রহ (স্যাটেলাইট) ও নভোযানের ধ্বংসাবশেষ জমে মহাকাশে এসব আবর্জনা তৈরি হয়েছে। নতুন পদ্ধতিটি প্রসঙ্গে গবেষকেরা বলেন, একটি নভোযানে যুক্ত থাকবে ইস্পাতের তৈরি প্রায় ৩০০ মিটার লম্বা রশি। সেটি মহাশূন্যের আবর্জনাকে টেনে ধরবে। এতে ওই আবর্জনার গতিপথ পাল্টাবে। রশির সাহায্যে আবর্জনার সঙ্গে যুক্ত করা হবে একটি যন্ত্র। যন্ত্রটি পৃথিবীর মাধ্যাকর্ষণ বলকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করবে। সেই বিদ্যুৎশক্তির সাহায্যে আবর্জনাকে পৃথিবীর দিকে দিকে নামিয়ে এনে ধ্বংস করা হবে। এএফপি।