মহানবী (সা.) মদিনায় হিজরত করেছিলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সঠিক প্রশ্নোত্তর  অংশ-২২

প্রিয় সমাপনী পরীক্ষার্থী, আজ দেওয়া হলো ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ে ১ নম্বর প্রশ্নটি অর্থাৎ ‘সঠিক উত্তরটি খাতায় লেখ’-এর ওপর প্রশ্নোত্তর।

অধ্যায়-৩
৫২. ইসলাম ও নৈতিকতার শিক্ষা কী?
ক. সেবা না করা খ. ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো
গ. প্রাকৃতিক দুর্যোগ থেকে সাবধান না হওয়া
ঘ. অভাবী মানুষকে এড়িয়ে চলা
উত্তর: খ. ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো।
৫৩. প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে বাঁচার উপায় কী?
ক. ঝড়, বৃষ্টির সঙ্গে লড়াই করা খ. নতুন বাড়ি তৈরি
গ. শুকনো খাবার চিড়া, মুড়ি এবং প্রয়োজনীয় ওষুধ মজুদ রাখা
ঘ. স্বাস্থ্যসম্মত খাবার খাওয়া
উত্তর: গ. শুকনো খাবার চিড়া, মুড়ি এবং প্রয়োজনীয় ওষুধ মজুদ রাখা।
৫৪. একজন মানুষের নৈতিক দায়িত্ব ও কর্তব্য কী?
ক. যথাসম্ভব উঁচু জায়গায় বসতভিটা স্থাপন করা
খ. পুকুরের পাড় উঁচু করা
গ. ঘরের ভেতরে খাদ্যশস্য ও বীজ সংরক্ষণ করা
ঘ. প্রাকৃতিক দুর্যোগ থেকে নিজে বাঁচা এবং অপরকে বাঁচানো
উত্তর: ঘ. প্রাকৃতিক দুর্যোগ থেকে নিজে বাঁচা এবং অপরকে বাঁচানো।
৫৫. পিতামাতা কখন সন্তানের ওপর নির্ভরশীল হয়ে থাকে?
ক. যখন অর্থকষ্টে থাকেন খ. বৃদ্ধ হয়ে গেলে
গ. বিপদের সময় ঘ. প্রাকৃতিক দুর্যোগের সময়
উত্তর: খ. বৃদ্ধ হয়ে গেলে।
৫৬. আমরা বেকার লোকদের কিসের ব্যবস্থা করে দেব?
ক. কাজের খ. সেবার গ. মুক্তির ঘ. বস্ত্রের উত্তর: ক. কাজের।
৫৭. ‘দেশপ্রেম’ শব্দের অর্থ কী?
ক. দেশের গান করা খ. দেশে বাস করা
গ. দেশকে দেখা ঘ. দেশকে ভালোবাসা
উত্তর: ঘ. দেশকে ভালোবাসা।
৫৮. মহানবী (সা.) কোথায় হিজরত করেছিলেন?
ক. কুফায় খ. তায়েফে গ. মদিনায় ঘ. মিসরে
উত্তর: গ. মদিনায়।
৫৯. মানুষ অন্যায় করার পর অনুতপ্ত হলে আল্লাহ তাআলা তাকে কী করেন?
ক. স্মরণ করেন খ. ক্ষমা করেন গ. শাসন করেন ঘ. ত্যাগ করেন
উত্তর: খ. ক্ষমা করেন।
৬০. ভালো কাজে একে অপরকে কী করবে?
ক. ধমক দেবে খ. মারবে গ. শাসন করবে ঘ. সহযোগিতা করবে
উত্তর: ঘ. সহযোগিতা করবে।
৬১. কোন বনের প্রায় চার ভাগের এক ভাগ অংশ নষ্ট হয়েছে?
ক. সুন্দরবন খ. বান্দবন গ. গারোবন ঘ. শালবন
উত্তর: ক. সুন্দরবন।
৬২. হজরত বায়েজিদ বোস্তামি (রহ.) কোথাকার অধিবাসী ছিলেন?
ক. ইরান খ. ইরাক গ. মিসর ঘ. লিবিয়া
উত্তর: ক. ইরান।
৬৩. একজন মানুষের শেখার ও জানার চাবিকাঠি কী?
ক. জ্ঞান খ. সম্পদ গ. চেষ্টা ও পরিশ্রম ঘ. বই
উত্তর: গ. চেষ্টা ও পরিশ্রম।
৬৪. মানুষের অধিকারকে কী বলা হয়?
ক. মানবতা খ. মানবাধিকার গ. মানবধর্ম ঘ. মানবজাতি
উত্তর: খ. মানবাধিকার।
৬৫. প্রাকৃতিক পরিবেশ কোনটি?
ক. জানালা খ. দালান গ. দরজা ঘ. গাছপালা উত্তর: ঘ. গাছপালা।
৬৬. কোনটি প্রাকৃতিক দুর্যোগ নয়?
ক. বন্যা খ. ভূমিকম্প গ. অগ্নিকাণ্ড ঘ. ঘূর্ণিঝড়।
উত্তর: গ. অগ্নিকাণ্ড।

শিক্ষক, বিএমটিটিআই, গাজীপুর

পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল