মহাসাগরে প্লাস্টিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহাসাগরের উন্মুক্ত পৃষ্ঠের প্রায় ৮৮ শতাংশই প্লাস্টিকের আবর্জনায় নোংরা হয়ে আছে। এতে সামুদ্রিক জীবজগতের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হচ্ছে পরিবেশের খাদ্যশৃঙ্খল। স্পেনের একদল বিজ্ঞানী এ ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছেন। প্রসিডিংস অব দ্য ন্যাশনাল একাডেমি অব সায়েন্সেস সাময়িকীতে এ-সংক্রান্ত একটি গবেষণা প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এতে বলা হয়, খেলনা, ব্যাগ, খাবারের পাত্র, প্যাকেট ও অন্যান্য যন্ত্রপাতি সমুদ্রে ফেলে দেওয়ার কারণে দূষণ হচ্ছে ব্যাপক। এতে আগামী কয়েক দশকে পরিবেশের ওপর তীব্র নেতিবাচক প্রভাব পড়বে।স্পেনের কাদিজ বিশ্ববিদ্যালয়ের গবেষক আন্দ্রেস কোজার বলেন, সাগরে ভাসমান প্লাস্টিকের বিভিন্ন বস্তু সূর্যের তেজস্ক্রিয়তার কারণে ছোট ছোট অংশে ভেঙে যায়। এগুলো মাইক্রোপ্লাস্টিক নামে পরিচিত এবং টিকে থাকে শত শত বছর। মহাসাগরে এসব মাইক্রোপ্লাস্টিকের পরিমাণ ৮৮ শতাংশ। এএফপি।