মহাস্থানগড়ে ব্রাহ্মী শিলালিপি পাওয়া গেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শূন্যস্থান পূরণ  অংশ-২

প্রিয় সমাপনী শিক্ষার্থী, বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়েআজ ২নং প্রশ্নের ‘শূন্যস্থানের প্রযোজ্য শব্দ বা শব্দসমূহ’ দেওয়া হলো।
অধ্যায়-২
১. ইংরেজ শাসনের অন্যতম বৈশিষ্ট্য ছিল — নীতি।
উত্তর: ভাগ কর শাসন কর
২. ১৮৫৭ সালের — ছিল প্রথম ব্রিটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রাম।
উত্তর: সিপাহি বিদ্রোহ
৩. বাংলায় ইউরোপীয় শক্তিগুলোর মধ্যে — শেষ পর্যন্ত প্রতিযোগিতায় টিকে থাকে।
উত্তর: ইংরেজরাই
৪. সিরাজউদ্দৌলা ছিলেন নবাব — এর দৌহিত্র
উত্তর: আলিবর্দী খাঁর
৫. বাংলায় ইংরেজ বণিকদের বাণিজ্য সংস্থার নাম ছিল—।
উত্তর: ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি।
৬. সেনাপতি — বিশ্বাসঘাতকতায় নবাব সিরাজউদ্দৌলা পরাজিত হন।
উত্তর: মীর জাফরের
৭. — সালে বক্সারের যুদ্ধের পর ইংরেজরা পুরোপুরি ক্ষমতা দখল শুরু করে।
উত্তর: ১৭৬৪
৮. কোম্পানির শাসন গ্রহণের ১০০ বছর পর—দেখা দেয়।
উত্তর: সিপাহি বিদ্রোহ
৯. বাংলা ১১৭৬ সালের দুর্ভিক্ষের সময় ইংরেজি সাল ছিল—।
উত্তর: ১৭৭০।
১০. — বিকাশে জ্ঞান বিস্তারের সুযোগ বাড়ে।
উত্তর: ছাপাখানার
১১. — শতকে বাংলায় নবজাগরণ ঘটে।
উত্তর: উনিশ
১২. পশ্চিম বাংলার — সিপাহি ‘মঙ্গল পান্ডের’ নেতৃত্বে প্রথম সিপাহি বিদ্রোহ শুরু হয়।
উত্তর: ব্যারাকপুরে
১৩. —পার্কে বাংলার বিদ্রোহী সিপাহিদের ফাঁসি দেওয়া হয়।
উত্তর: বাহাদুরশাহ
১৪. — শতকে বাংলা তথা ভারতে জাতীয়তাবাদী চেতনার বিকাশ ঘটে।
উত্তর: উনিশ
১৫. ব্রিটিশ সরকার — সালে বাংলা প্রদেশকে ভাগ করার সিদ্ধান্ত নেয়।
উত্তর: ১৯০৫
১৬. ইংরেজদের হাতে ধরা পড়া এড়ানোর জন্য — স্বেচ্ছায় আত্মাহুতি দিয়েছিলেন।
উত্তর: প্রীতিলতা
১৭. — সালে ভারতবর্ষ স্বাধীন হয়ে ভারত ও পাকিস্তান নামের দুটি পৃথক রাষ্ট্রের সৃষ্টি হয়।
উত্তর: ১৯৪৭।

অধ্যায়-৩
১. ময়নামতিতে — সুব্যবস্থা ছিল।
উত্তর: বিদ্যাচর্চার
২. লালবাগ দুর্গের বিশেষ বৈশিষ্ট্য হলো এটি সম্পূর্ণ—তৈরি।
উত্তর: ইটের
৩. মহাস্থানগড়ে — শিলালিপি পাওয়া গেছে।
উত্তর: ব্রাহ্মী
৪. ময়নামতিতে — সভ্যতার অনেক নির্দেশন পাওয়া গেছে।
উত্তর: বৌদ্ধ
৫. লালবাগ দুর্গের চারদিকে — তৈরি উঁচু প্রাচীর রয়েছে।
উত্তর: ইটের
৬. আহসান মঞ্জিলে ‘কুমুদ কলি’ নামক সুন্দর একটি — রয়েছে।
উত্তর: গম্বুজ।

শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা

পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল