মহিলা পলিটেকনিক্যাল কলেজে প্রযুক্তিপণ্যের প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মহিলা পলিটেকনিক্যাল কলেজে গত বৃহস্পতিবার গিগাবাইটের প্রযুক্তিপণ্যের প্রদর্শনীর আয়োজন করে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড। প্রদর্শনী পরিচালনা করেন গিগাবাইটের পণ্য ব্যবস্থাপক খাজা মো. আনাস খান। তিনি ছাত্রীদের সর্বাধুনিক মডেলের গিগাবাইট মাদারবোর্ড ও গ্রাফিক্স কাডের্র সুবিধা সম্পর্কে অবহিত করেন। তিনি জানান, তথ্যপ্রযুক্তিতে তরুণ প্রজন্মকে ওয়াকিবহাল রাখতেই এ আয়োজন। প্রদর্শনীতে মহিলা পলিটেকনিক্যাল কলেজের ছাত্রীদের একটি করে ডিসকাউন্ট কার্ড উপহার দেওয়া হয়। এ ছাড়াও ছিল কুইজ প্রতিযোগিতা। —বিজ্ঞপ্তি