
সংগীতশিল্পী সাব্বির জামান৷ তাঁর মা পান্না জামান৷ তিনি শিক্ষকতার পাশাপাশি লোকগান করেন৷ আজ দুই প্রজন্মের এই মা-ছেলের পছন্দ-অপছন্দের কথা জানা যাক৷
১. সকালে যা করি...
সাব্বির: সাধারণত ভোরেই ঘুম থেকে উঠি৷ এরপর মুখ ধুয়ে গানের রেওয়াজ করি৷
মা: সাড়ে পাঁচটার মধ্যে ঘুম থেকে উঠে যাই৷ নামাজ পড়ে ছেলেমেয়েদের জন্য নাশতা বানাই৷ তারপর তৈরি হয়ে স্কুলে যাই৷
২. চা না কফি, কোনটি বেশি প্রিয়?
সাব্বির: কফির চেয়ে চা বেশি পছন্দ৷ কারণ, চায়ের সুগন্ধটা আমার দারুণ পছন্দ!
মা: চা খুব পছন্দ৷
৩. কোন ধরনের গান বেশি ভালো লাগে?
সাব্বির: মেলোডি গান পছন্দ৷ এ ছাড়া পুরোনো দিনের গানগুলো বেশি শোনা হয়৷
মা: আমি যেহেতু নিজে লোকগানের শিল্পী, তাই লোকগানটা সবচেয়ে বেশি ভালো লাগে৷ তবে ছেলের কণ্ঠে সব গানই ভালো লাগে৷
৪. পছন্দের পোশাক...
সাব্বির: জিনস আর টি-শার্ট সবচেয়ে বেশি পছন্দ৷ তবে অনুষ্ঠানভেদে পোশাকের ধরন পরিবর্তন হয়৷
মা: প্রিয় পোশাক শাড়ি৷
৫. ঘুরতে ভালো লাগে...
সাব্বির: গান গাওয়ার সুবাদে অনেক দেশে যাওয়া হয়েছে৷ তবে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলগুলো আমাকে বেশি মুগ্ধ করে৷ আমি বেড়ে উঠেছি পাহাড় আর সমুদ্রঘেরা চট্টগ্রামে৷ এখানকার পাহাড় আমাকে টানে৷
মা: দেশের বাইরে ভারতে গিয়েছিলাম৷ সবকিছু মিলিয়ে ঘোরার ক্ষেত্রে কক্সবাজার আমার সবচেয়ে বেশি পছন্দ৷
৬. সংবাদপত্রের যে পাতাটা বেশি ভালো লাগে...
সাব্বির: প্রথমে পড়ি বিনোদন পাতা৷ এরপর প্রথম পাতা ও খেলার পাতা৷
মা: সংবাদপত্রের বিনোদন পাতা বেশি পড়ি৷ তারপর খেলার পাতা ভালো লাগে৷
সাক্ষাৎকার: মনজুর কাদের