মা দিবসে গুগলের ডুডল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আন্তর্জাতিক মা দিবস উপলক্ষে বিশেষ ডুডল তৈরি করেছে জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগুল।
আন্তর্জাতিক মা দিবস উপলক্ষে বিশেষ ডুডল তৈরি করেছে জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগুল।

দেশে দেশে আজ রোববার পালিত হচ্ছে মা দিবস। ইন্টারনেট জগতের জায়ান্ট গুগলও উদযাপন করছে দিবসটি। আন্তর্জাতিক মা দিবস উপলক্ষে বিশেষ ডুডল তৈরি করেছে জনপ্রিয় এই সার্চ ইঞ্জিনটি।

মা দিবসে গুগলের ডুডলটি নন-ইন্টারঅ্যাকটিভ। সাদামাটা ও রঙিন। এতে দেখা যায়, এক মা তাঁর দুই সন্তানকে সঙ্গে নিয়ে সাইকেল চালাচ্ছেন। সবার আগের সাইকেলটি চালাচ্ছে মেয়েশিশু। মাঝের সাইকেলটি চালাচ্ছেন মা। আর সবার পেছনের সাইকেলটি চালাচ্ছে ছেলেশিশুটি। সবার পরনে রঙিন পোশাক। মাথায় সাইকেল চালানোর হেলমেট।

বিশেষ উপলক্ষ বা দিবসে এভাবে নানা ধরনের ডুডল উপহার দিয়ে আসছে গুগল। গত বছরও মা দিবসে বিশেষ ডুডল দিয়েছিল গুগল।