মা-বাবাসহ শপিংয়ে গেলে যা হয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যখন মা-বাবা ছাড়া শপিং করে ছেলেটা

 একটা টি-শার্ট কেনে।
বুকে হয়তো লেখা থাকে
Cool Dude।
 একটা জিনস প্যান্ট কেনে, অবশ্যই ছেঁড়া-ফাঁড়া।
 হাতের ব্যান্ড কেনে, যাতে সিল মারা থাকে দুনিয়ার সব কোম্পানির লোগো।
 হেয়ার জেল তো কিনতেই হয়।
 পারফিউম অবশ্যই।
 আর এক জোড়া রংচঙে জুতা।

যখন মা-বাবাসহ শপিং করে ছেলেটা
 একটা ফুলহাতা শার্ট কিনতে হয় তাকে, অবশ্যই চেক শার্ট।
 একটা নরমাল কালো প্যান্ট সঙ্গে কালো বেল্ট।
 একটা আদ্যিকালের মডেলের ডিজিটাল ঘড়ি।
 চশমা পরলে হয়তো নতুন একটা ফ্রেম।
 এক জোড়া ‘ভদ্রস্থ’ স্যান্ডেল, ফিতাসহ।
 এই গরমে স্যান্ডো গেঞ্জি তো কিনতেই হবে।