মা হচ্ছেন মারিসা মেয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইয়াহুর প্রধান নির্বাহী হিসেবে সদ্য নিয়োগ পাওয়া মারিসা মেয়ার মা হতে যাচ্ছেন। ১৭ জুলাই মারিসা মেয়ারকে ইয়াহু করপোরেশন তাদের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে ঘোষণা দিয়েছে। এক খবরে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশেবল জানিয়েছে, ৩৭ বছর বয়সী মারিসা চলতি বছরের অক্টোবর মাসের ৭ তারিখে প্রথম সন্তানের জন্ম দিতে যাচ্ছেন।গুগলে ১৩ বছর দায়িত্ব পালন করার পর ইয়াহুর প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব নেওয়া মারিসা ফরচুন সাময়িকীকে জানিয়েছেন, ইয়াহুর প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব নেওয়া ও প্রথম সন্তান-দুই বিষয়েই তিনি উচ্ছ্বসিত।মারিসা প্রথম সন্তান প্রসঙ্গে জানিয়েছেন, `চিকিত্সক বলেছেন আমার সন্তান হবে চঞ্চল। সে খুব বেশি নড়াচড়া করছে।'প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব নেওয়ার আগে ইয়াহুর পরিচালনা পর্ষদকে তিনি যে অন্তঃসত্ত্বা, সে তথ্য জানিয়েছিলেন।উলে্লখ্য, ২০০৯ সালে প্রযুক্তি উদ্যোক্তা জ্যাক বগিকে বিয়ে করেছেন মারিসা। এদিকে ইয়াহুর পরিচালনা পর্ষদ জানিয়েছে, অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি ইয়াহুতে কোনো প্রভাব ফেলবে না। অবশ্য এর আগে অন্তঃসত্ত্বা নারীদের জন্য ইয়াহুতে কাজ করার ক্ষেত্রে অনুকূল পরিবেশ ছিল না। ইয়াহুতে মা হওয়ার বিষয়টি ইতিবাচকভাবে দেখা হচ্ছে, যা ইয়াহুতে বড় ধরনের পরিবর্তন।মা হওয়ার বিষয়টি নিয়ে ইয়াহু কর্তৃপক্ষের মাথা না ঘামানোয় খুশি হয়েছেন মেয়ার। মাতৃত্বকালীন ছুটির বিষয়টিও মাথায় রাখছেন মেয়ার ও ইয়াহুর ১১ সদস্যের পরিচালনা পর্ষদ। তবে তিনি খুব বেশিদিন ছুটিতে যাবেন না বলেই পরিকল্পনা করেছেন।মারিসা মেয়ার ২০০৮ সালে প্রযুক্তিবিশ্বে বেশ আলোড়ন তুলেছিলেন। এই সময় ফরচুন সাময়িকীর বিচারে সেরা ৫০ জন প্রভাবশালী নারীর তালিকায়ও তঁার নাম উঠেছিল। এবার ইয়াহুর প্রধান নির্বাহী হিসেবে যোগ দিয়ে প্রযুক্তিবিশ্বে আবারও সাড়া ফেললেন তিনি। মারিসা মেয়ার ১৯৯৯ সালে গুগলের ২০তম কর্মকর্তা হিসেবে নিয়োগ পেয়েছিলেন। গুগলে তিনিই প্রথম নারী কর্মকর্তা হিসেবে যোগ দিয়েছিলেন। তিনি ছিলেন গুগলের জ্যেষ্ঠ পরিচালনা পরিষদের সদস্যও। গুগলে তঁার পেশাজীবন শুরুর সময় গুগল সার্চ প্রোডাক্টস ও `ইউজার এক্সপেরিয়েনস'-বিষয়ক ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পান তিনি। পরে সে পদ ছেড়ে লোকেশন-বেজড সার্ভিসের প্রধান হিসেবে যোগ দেন। গুগল সার্চের জিও/লোকাল সার্ভিস দেখাশোনা করা ও ইঞ্জিন ব্যবহারকারীদের সুবিধা নিশ্চিত করতে কাজ করছিলেন মারিসা। গুগলে দায়িত্ব পালনের পর ১৭ জুলাই ইয়াহুর প্রধান নির্বাহী হিসেবে যোগ দেন মারিসা।