মাইক্রোসফট উইন্ডোজের বাংলা সংস্করণ তৈরির আহ্বান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাইক্রোসফট করপোরেশনের জনপ্রিয় কম্পিউটার অপারেটিং সিস্টেম উইন্ডোজের বাংলা সংস্করণ তৈরি করার আহ্বান জানিয়েছেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ।
১৪ অক্টোবর ঢাকায় বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে এক বৈঠকে মাইক্রোসফটের প্রতিনিধিদলকে তিনি এ আহ্বান জানান। প্রতিমন্ত্রী আরও বলেন, ‘উইন্ডোজ ৩৫টি ভাষায় তৈরি করা হলেও বাংলায় কোনো অপারেটিং সিস্টেম নেই। ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন সহজতর করার জন্য উইন্ডোজ অপারেটিং সিস্টেমের বাংলা সংস্করণ একান্ত প্রয়োজন।’
মাইক্রোসফটের মহাব্যবস্থাপক (বাজার সম্প্রসারণ) মিশেল সিমন্সের নেতৃত্বে এ প্রতিনিধিদলে ছিলেন মাইক্রোসফট বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর সোনিয়া কবির।
এ বৈঠকে ক্লাউড সেবা, শিক্ষাপ্রতিষ্ঠানে ডিজিটালাইজেশন, মানবসম্পদ উন্নয়ন, ই-গভর্নেন্সসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
—বিজ্ঞপ্তি