মাইক্রোসফটের পণ্য নিয়ে কর্মশালা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাইক্রোসফটের অ্যাজুর ও অফিস ৩৬৫ সফটওয়্যার নিয়ে ঢাকায় গত বুধবার হয়ে গেল বিশেষ কর্মশালা। দিনব্যাপী এ আয়োজনে জানানো হয়, ক্লাউড প্রযুক্তিভিত্তিক মাইক্রোসফটের অ্যাজুর সফটওয়্যার সমাধান ব্যবহার করলে সত্যিকারের যন্ত্রপাতি ছাড়াই ভার্চুয়াল ডেটা সেন্টার, নির্দিষ্ট সময়ের জন্য বাড়তি র্যা ম, প্রসেসর ও স্টোরেজ সুবিধা পাওয়া যায় অনলাইনে। এর আপটাইম সাপোর্ট ৯৯.৯%।
কম্পিউটার সোর্স আয়োজিত এ কর্মশালায় উপস্থিত ছিলেন মাইক্রোসফট বাংলাদেশের পার্টনার সেলস এক্সিকিউটিভ রুমেসা হোসেন, মাইক্রোসফট পার্টনার ট্রেনিং অ্যাডভাইজার আবু সালেহ মুহাম্মদ রাশেদুজ্জামান এবং বাংলাদেশে মাইক্রোসফট সল্যুশন পরিবেশক কম্পিউটার সোর্সের ব্যবসায় ব্যবস্থাপক আবু তারেক আল কাইয়ুম।
—বিজ্ঞপ্তি