মাইক্রোসফটের পেটেন্ট কিনছে ফেসবুক
সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফটের কাছ থেকে ৬৫০টি ওয়েব-প্রযুক্তির পেটেন্ট কিনছে সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুক। এ পেটেন্ট কিনতে মোট ৫৫ কোটি ডলার খরচ করছেন ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ।এর আগে ফেসবুক ইন্টারন্যাশনাল বিজনেস মেশিনস করপোরেশনের (আইবিএম) কাছ থেকে সাড়ে ৭০০ পেটেন্ট কিনেছিল। বার্তা সংস্থা রয়টার্সের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।ইয়াহুর তরফ থেকে পেটেন্ট লঙ্ঘনের কারণে মামলার ঝামেলায় পড়ার পর থেকেই নিজেদের পেটেন্ট বাড়াতে মনোযোগী হয়েছেন ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ।এদিকে জানা গেছে, মাইক্রোসফটের কাছ থেকে যে পেটেন্টগুলো ফেসবুক কিনেছে, সেগুলো সম্প্রতি এওএলের কাছ থেকে মাইক্রোসফট কিনেছিল। সেই কেনা পেটেন্টগুলোর কিছুসংখ্যক পেটেন্টই এখন ফেসবুকের কাছে বিক্রি করছে মাইক্রোসফট।প্রযুক্তি-বিশে্লষকেরা ধারণা করছেন, মাইক্রোসফটের কাছে যে পেটেন্টগুলো ফেসবুক কিনছে, তার বেশির ভাগই ওয়েব-প্রযুক্তি, যা ইয়াহুর সঙ্গে লড়তে ফেসবুক কর্তৃপক্ষ ব্যবহার করতে পারবে।প্রসঙ্গত, চলতি বছরের মার্চ মাসে ইয়াহু ১০টি পেটেন্ট ভঙ্গের অভিযোগে ফেসবুকের বিরুদ্ধে মামলা করেছে। ইয়াহুর দাবি করা পেটেন্টের মধ্যে রয়েছে প্রাইভেসিসহ লাভজনক অনলাইন বিজ্ঞাপনের প্রযুক্তিও। ইয়াহুর মামলার বিরুদ্ধে ফেসবুকও পালটা মামলা করেছে। ফেসবুকের দাবি, তারা কোনো পেটেন্ট ভঙ্গ করেনি, নিজেদের পেটেন্ট ব্যবহার করছে।উল্লেখ্য, ফেসবুকের ৫৬টি ও ৫০৩টি পেটেন্ট অ্যাপি্লকেশন রয়েছে। আর ইয়াহুর রয়েছে তিন হাজার ৩০০টি।