মাইক্রোটেকের নতুন স্ক্যানার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্লোবাল ব্র্যান্ড (প্রা.) লি. এনেছে মাইক্রোটেকের স্ক্যানমেকার আই৮০০ মডেলের নতুন একটি স্ক্যানার। বড়, ছোট বা মাঝারি আকারের প্রতিষ্ঠানে ও বাসায় এটি বেশ ব্যবহার-উপযোগী। স্ক্যানারটিতে রয়েছে ৪৮-বিট প্রযুক্তির রং, ফায়ারওয়্যার এবং ইউএসবি সংযোগ। এতে মাধ্যমে ৩৫ মিমি স্লাইড, ৩৫ মিমি ফ্লিপস্ট্রিপ, ৪ ইঞ্চি বাই ৫ ইঞ্চি ফিল্ম এবং সর্বোচ্চ ৬ বাই ১৭ সেমি প্যানোরামিক ফিল্ম স্ক্যান করে কম্পিউটারে ইমেজ হিসেবে সংরক্ষণ করা যায়। এর দাম ৩৭ হাজার টাকা। ফোন: ০১৭১১-৬৪৮০৯৫। —বিজ্ঞপ্তি