মাইক্রোনেটের নতুন রাউটার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাইক্রোনেটের এসপি৯১৬জিকেভি৩ মডেলের তারহীন ব্রডব্যান্ড রাউটার এনেছে গ্লোবাল ব্র্যান্ড (প্রা.) লিমিটেড। এতে রয়েছে চারটি ১০/১০০এম আরজে-৪৫ ল্যান পোর্ট এবং একটি ১০/১০০এম আরজে-৪৫ ওয়ান পোর্ট। এর মাধ্যমে শুধু একটি পাবলিক আইপি ঠিকানা ব্যবহার করে সর্বোচ্চ ২৫৩টি কম্পিউটারে ইন্টারনেট ব্যবহার করা যায়। এর দাম সাড়ে চার হাজার টাকা। —বিজ্ঞপ্তি