মাইক্রোম্যাক্সের অ্যান্ড্রয়েড স্মার্টফোন
মাইক্রোম্যাক্স বাজারে এনেছে নতুন অ্যান্ড্রয়েড স্মার্টফোন। এ৭০ নামের এই স্মার্টফোনটি মোবাইল ব্যবহারকারীদের স্বল্প মূল্যে অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মে তৈরি একটি স্মার্টফোন ব্যবহারের সুযোগ এনে দিয়েছে।৩.২ ইঞ্চি স্ক্রিনের ডিসপ্লে সমৃদ্ধ এই স্মার্টফোনটির বডি প্লাস্টিকের তৈরি। তবে ‘প্লাস্টিকের তৈরি’ কথাটা শুনতে যতটা খারাপ লাগছে, এই ফোনটি হাতে নিলেও সেই ‘খারাপ লাগা’ দূর হয়ে যেতে বাধ্য। এই ফোনের বডির ওপরের দিকে রয়েছে মাইক্রো ইউএসবি পোর্ট। ইউএসবি পোর্টের জায়গাটি একটি কভার দিয়ে ঢাকা। যে কারণে ময়লা, ধুলোবালি ঢুকে এর কার্যকারিতা ব্যাহত করতে পারবে না। বডির ওপরের ডান দিকে রয়েছে ভলিউম কমানো-বাড়ানোর একটি বোতাম। এর ক্যামেরার জন্য রয়েছে একটি আলাদা বোতাম—যা অনেক দামি অ্যান্ড্রয়েড স্মার্টফোনেও নেই।মাইক্রোম্যাক্স এ-৭০-র ১৩.৫ মিলিমিটার পুরুত্বের। ওজন ৮৫ গ্রাম। পুরুত্ব ও ওজন মিলিয়ে মাইক্রোম্যাক্স এ-৭০ হাতে নিয়ে যথেষ্ট আরামই পাবেন ব্যবহারকারীরা।এর প্রসেসর ৬০০ মেগাহার্জ ক্ষমতা সমৃদ্ধ। র্যাম ২৫৬ মেগাবাইট, বিল্ট-ইন মেমোরি কার্ড ১৬০ মেগাবাইটের, যা ৩২ গিগা পর্যন্ত বাড়ানো যায়। ফোনটির স্ক্রিন রেজুলেশন ৩২০ গুণ ৪৮০ পিক্সেলের। ৫ মেগাপিক্সেল ক্যামেরা সমৃদ্ধ এই ফোনটি ২.২ অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মে তৈরি করা হয়েছে। ভারতে এটি বিক্রি হচ্ছে ৭,৯৯৯ রুপিতে। টাইমস অব ইন্ডিয়া।