মাইক্রোম্যাক্সের নতুন মোবাইল ফোন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাইক্রোম্যাক্স বাংলাদেশে তাদের নতুন হ্যান্ডসেট ‘ভ্যান গগ’ সিরিজের ‘এক্স ৪৫০’ মডেল বাজারে ছেড়েছে। এই ফোনের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এটি বিল্ট-ইন ব্লুটুথ হেডসেট। আরও রয়েছে ২ দশমিক ৬ ইঞ্চি আয়নার মতো টিএফটি পর্দা। ৬৫টি রঙিন ডিসপ্লে এবং দুই মেগাপিক্সেল ক্যামেরা।গত বৃহস্পতিবার মাইক্রোম্যাক্স ব্রান্ড সূত্র এক সংবাদ বিবৃতিতে এ তথ্য জানায়। মাইক্রোম্যাক্সের ভ্যান গগ ‘এক্স ৪৫০’-এ একই সঙ্গে বিভিন্ন ফরম্যাটের অডিও ও ভিডিও প্লেয়ার আছে। ৩ দশমিক ৫ মিলিমিটার ইউনিভার্সেল জ্যাকের মাধ্যমে যেকোনো ধরনের হেডফোন দিয়ে এই সেটে গান শোনা সম্ভব।ফোনটির ডিজাইনে রয়েছে পরিবর্তনযোগ্য ব্যাক প্যানেল। এর মাধ্যমে ব্যবহারকারী নিজের পছন্দমতো প্যানেল বদলাতে পারবে। রয়েছে ওয়েব ব্রাউজার ‘অপেরা মিনি’। ফেসবুক, ইয়াহু ও এমএসএন থেকে চ্যাট করা যাবে কোনো সমস্যা ছাড়াই। এ ফোনের ১০০০ এমএএইচ ব্যাটারি ব্যবহারকারীদের দেবে দীর্ঘক্ষণ ফোন ব্যবহারের আনন্দ। আর এর সঙ্গে হ্যান্ডসেটের মেমোরি আট গিগাবাইট পর্যন্ত বাড়ানো সম্ভব।বিবৃতিতে মাইক্রোম্যাক্স বাংলাদেশের আবাসিক ব্যবস্থাপক ওহাব খান বলেন, ভোক্তাদের সর্বাধুনিক ও অভিনব মোবাইল হ্যান্ডসেট দিতে মাইক্রোম্যাক্স সব সময়ই বদ্ধপরিকর।বাজারে ভ্যান গগ ‘এক্স ৪৫০’ মডেলের দাম পাঁচ হাজার ৪৯৯ টাকা। —নিজস্ব প্রতিবেদক