মাইক্রোম্যাক্সের নতুন ১০ মুঠোফোন
মাইক্রোম্যাক্স ইনফরমেটিক্স লিমিটেড বাংলাদেশে নতুন ১০টি মুঠোফোন নিয়ে এসেছে। তিন শ্রেণীর এই হ্যান্ডসেটগুলোর মধ্যে রয়েছে সাতটি স্মার্ট ফোন, দুটি সুপার ফোন ও একটি ট্যাবলেট পিসি। গত বৃহস্পতিবার ঢাকায় আনুষ্ঠানিকভাবে নতুন মুঠোফোনগুলোর উদ্বোধন করা হয়। এই ফোন পাওয়া যাবে এক হাজার ৪০০ টাকা থেকে ১৫ হাজার টাকার মধ্যে। নতুন হ্যান্ডসেটগুলোর মধ্যে রয়েছে দুটি অ্যান্ড্রোয়েড ফোন। এ ১১০ ক্যানভাস অ্যান্ড্রোয়েড সুপার ফোনে রয়েছে ডুয়েল সিম, অ্যান্ড্রোয়েড ৪.০.৩ সংস্করণ, পাঁচ ইঞ্চি মাল্টি স্পর্শকাতর পর্দা ইত্যাদি। এ ৬৫ স্মার্টিতে রয়েছে ডুয়েল সিম, অ্যান্ড্রোয়েড ২.৩ সংস্করণ, ৪ দশমিক ৩ ইঞ্চি পর্দা ইত্যাদি। মাইক্রোম্যাক্সের পি ২৭৫ ফানবুক ইনফিনিটি হলো সাত ইঞ্চি ট্যাবলেট পিসি। এটি ওয়াই-ফাই ব্যবহার উপযোগী, ১ দশমিক ২ গিগাহার্জ প্রসেসরসমৃদ্ধ ভিডিও কলিং উপযোগী সুপার স্মার্ট ফোন। এ ছাড়া আরও সাতটি স্মার্ট মাল্টিমিডিয়া মুঠোফোন হচ্ছে এক্স-১০১, এক্স-১০৩, এক্স-২৯২, এক্স-৩২০, এক্স-৩২৪, এক্স ১ আই এক্সট্রা ও এক্স ৪৫৫। —নিজস্ব প্রতিবেদক