মাইক্রোম্যাক্সের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিউ জ্যাকম্যান

‘দ্য উলভারিন’, ‘লা মিজারেবলস’, ‘প্রিজনার্স’ খ্যাত হলিউডের সুপারস্টার হিউ জ্যাকম্যান এবার ভারতের একটি মোবাইল ফোনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন।
ভারতের মুঠোফোন নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোম্যাক্স তাঁদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ভারতীয় তারকাদের পরিবর্তে বেছে নিয়েছে হলিউডের তারকা হিউ জ্যাকম্যানকে। ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
মাইক্রোম্যাক্সে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়া প্রসঙ্গে হিউ জ্যাকম্যান জানিয়েছেন, ‘মাইক্রোম্যাক্স পরিবারের সদস্য হতে পেরে আমি রোমাঞ্চিত। রোমাঞ্চকর একটি দেশ হিসেবে ভারত ও এ দেশের ক্রিকেটের ভক্ত আমি।
সম্প্রতি মাইক্রোম্যাক্স তাদের জনপ্রিয় ক্যানভাস সিরিজে ‘ক্যানভাস টারবো’ নামের নতুন স্মার্টফোন বাজারে আনছে। নতুন এ স্মার্টফোনটির ব্র্যান্ড নাম ছড়িয়ে দেওয়ার কাজ দিয়ে মাইক্রোম্যাক্সে কাজ শুরু করবেন জ্যাকম্যান।
জ্যাকম্যান স্মার্টফোন সম্পর্কে জানিয়েছেন, মুঠোফোন হচ্ছে সময় বাঁচানোর যন্ত্র যা বিভিন্ন পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়ে জীবনযাপনকে উন্নত করে। মাইক্রোম্যাক্সের অভিনব উদ্ভাবন ক্যানভাস সিরিজের স্মার্টফোন মানুষের দৈনন্দিন জীবনে নানা কাজে লাগবে।