মাইক্রোম্যাক্সের সার্ভিস সেন্টার চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে মাইক্রোম্যাক্স মোবাইল ফোনের প্রথম সার্ভিস সেন্টার চালু হয়েছে। গ্রাহকদের বিক্রয় পরবর্তী সেবা দিতে ঢাকার বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে এ সেবা কেন্দ্র করা হয়েছে। গত বৃহস্পতিবার মাইক্রোম্যাক্সের সার্ভিস সেন্টার উদ্বোধন করে মাইক্রোম্যাক্স বিক্রয় (সার্ক) ব্যবস্থাপক বিকাশ সানহি বলেন, ‘বাংলাদেশে গ্রাহকদের সর্বোচ্চ সুবিধা দেওয়ার জন্য সার্ভিস সেন্টার চালু করা হয়েছে। গ্রাহকদের সমস্যা চিহ্নিত করে তাদের চাহিদা অনুযায়ীই সমাধান দেওয়ার চেষ্টা করা হবে।’ মাইক্রোম্যাক্স সার্ভিস সেন্টার কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন এই সার্ভিস সেন্টারে গ্রাহকদের মানসম্পন্ন সেবা দেওয়ার ব্যবস্থা নেওয়া হয়েছে। এর ফলে দেশের গ্রাহকদের মাইক্রোম্যাক্স মোবাইল ফোনের সব সমস্যা সরাসরি সমাধান করা সম্ভব হবে। এই কেন্দ্রে এক দিনের মধ্যে সমস্যার সমাধান, হটলাইন ও ই-মেইলের মাধ্যমে ২৪ ঘণ্টা গ্রাহক সেবা দেওয়া হবে। এ ছাড়া এ কেন্দ্রে প্রথমবারের মতো গ্রেড অনুযায়ী প্রত্যেক সমস্যার জন্য বিশেষ সমাধানের ব্যবস্থা রাখা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাইক্রোম্যাক্স মোবাইল ফোনের বাংলাদেশের ব্যবস্থাপক ওয়াহাব খান, আঞ্চলিক বিক্রয় ব্যবস্থাপক (সার্ক) অনীল কুমারসহ অনেকে। দেশজুড়ে মাইক্রোম্যাক্সের ৪৯টি বিক্রয়কেন্দ্র রয়েছে।—তারিকুর রহমান খান