মাইক্রোম্যাক্সের ‘ক্যানভাস এইচডি’ ফ্যাবলেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন একটি ফ্যাবলেট বাজারে আনার ঘোষণা দিয়েছে ভারতের ইলেকট্রনিক পণ্য নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোম্যাক্স। স্মার্টফোনের চেয়ে আকারে বড় কিন্তু ট্যাবলেটের চেয়ে আকারে ছোট পণ্যকে ‘ফ্যাবলেট’ বলেন প্রযুক্তির বিশ্লেষকেরা। খবর এনডিটিভির।বিশ্লেষকেরা জানিয়েছেন, ভারতে ফ্যাবলেটের বাজারে শক্ত অবস্থান তৈরি করেছে দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান স্যামসাং। স্যামসাংয়ের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতেই ‘ক্যানভাস এইচডি’ নামের পাঁচ ইঞ্চি মাপের একটি ফ্যাবলেট বাজারে আনার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।অ্যান্ড্রয়েড জেলি বিন অপারেটিং সিস্টেমনির্ভর ‘ক্যানভাস এইচডি’ ফ্যাবলেটে রয়েছে ১.২ গিগাহার্টজের কোয়াড কোর প্রসেসর, এক গিগাবাইট র্যাম, আট মেগাপিক্সেলের ক্যামেরা, চার গিগাবাইট তথ্য সংরক্ষণ সুবিধা ও ৩২ গিগাবাইট মাইক্রোসএসডি কার্ড ব্যবহারের সুবিধা।ফেব্রুয়ারি মাস থেকে ক্যানভাস এইচডি বাজারে বিক্রি শুরু করবে মাইক্রোম্যাক্স। ভারতের বাজারে এর দাম হবে ১৫ হাজার রুপি।