মাইক্রোল্যাবের জমকালো অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কম্পিউটার সোর্স গত মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে আয়োজন করে ‘মাইক্রোল্যাব গালা নাইট ২০১১’ নামে এক জমকালো অনুষ্ঠানের। এতে অংশ নেন সারা দেশ থেকে আসা কম্পিউটার সোর্সের বিক্রয় অংশীদাররা। চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোল্যাবের পরিবেশক কম্পিউটার সোর্স।এই জমকালো অনুষ্ঠানে মাইক্রোল্যাবের প্রধান নির্বাহী কর্মকর্তা আরভিং ওয়াং, পরিচালক জেনিফার সেং কম্পিউটার সোর্সের ব্যাবস্থাপনা পরিচালক এ এইচ এম মাহফুজুল আরিফের হাতে সেরা পরিবেশকের পুরস্কার তুলে দেন।আরভিং ওয়াং জানান, ‘বাংলাদেশে যেহেতু আমাদের পণ্যের যথেষ্ট জনপ্রিয়তা আছে, সুতরাং আমরা তাদের পছন্দ ও চাহিদা অনুযায়ী পণ্য প্রস্তুত করি। ভবিষ্যতেও আমরা আপনাদের কথা মাথায় রেখেই পণ্য তৈরি করব।’ জেনিফার সেং উপস্থাপন করেন মাইক্রোল্যাবের ভবিষ্যৎ পণ্যসম্ভার। বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি মোস্তাফা জব্বার বলেন, ‘নতুন নতুন পণ্য বাংলাদেশের প্রযুক্তিবাজারকে সমৃদ্ধ করবে।’ সাংস্কৃতিক অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে বিক্রয়ের দিক থেকে ২২টি প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়। এ এইচ এম মাহফুজুল আরিফ বলেন, ‘আমাদের কাছে ভোক্তাদের পাশাপাশি বিক্রয় অংশীদারদের।’বাংলাদেশের বাজারে মাইক্রোল্যাবের নানা ধরণের স্পিকার বিক্রি হয়। —ইমাম হাসান