মাইক্রোল্যাবের স্টেরিও স্পিকার বাজারে

কম্পিউটার সোর্স দেশের বাজারে এনেছে মাইক্রোল্যাব ব্র্যান্ডের স্টেরিও স্পিকার। মাইক্রোল্যাব সোলো৯সি মডেলের এই স্পিকারটির রয়েছে ১৪০ ওয়াট আরএমএস আউটপুট বা স্পিকারের গড় শক্তির আউটপুট। আরএমএস বেশি হওয়ার ফলে এর শব্দ হয় জোরালো।
কম্পিউটার সোর্স এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, স্টেরিও স্পিকারটিতে রয়েছে মূলত দুইটি স্পিকার। প্রতিটি স্পিকারে রয়েছে ৬.৫ ইঞ্চি আকারের দুইটি বেস ড্রাইভার ও একটি করে ১.৫ ইঞ্চি টুইটার। স্পিকারটিতে এইচডিএমআই পোর্ট ছাড়াও রয়েছে অক্সিলারি ইনপুট। আর এতে বিশেষ প্রযুক্তি ব্যবহার করায় যে কোনো মিডিয়া প্লেয়ারেই তা এইচডি কোয়ালিটির সাউন্ড দেয়।
ধূলো-বালি থেকে স্পিকারটিকে নিরাপদ রাখতে কাঠের ফ্রেমের এই দৃষ্টিনন্দন স্পিকারটিতে রয়েছে ডাস্ট কভার। দূর থেকেই শব্দ নিয়ন্ত্রণের জন্য রয়েছে রিমোট কন্ট্রোলার এবং প্রয়োজনে সরাসরি কন্ট্রোলের জন্য তিনটি হুইল।
এক বছরের বিক্রয়োত্তর সেবা পাওয়া যাবে এই মিনি হোম থিয়েটারে। দাম ১৮ হাজার ৫০০ টাকা।
ভিডিওতে দেখুন এই স্পিকারটি