মাইক্রোসফট অফিস শেখার বই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাইক্রোসফট অফিস ট্রেনিং গাইড\ লেখক: মাহবুবুর রহমান\ পৃষ্ঠা: ৩৬৭\ প্রকাশক: সিসটেক পাবলিকেশনস, ঢাকা\ দাম: ২৫০ টাকাকম্পিউটার ব্যবহারকারীদের জন্য মাইক্রোসফট অফিস সফটওয়্যারটি বেশ প্রয়োজনীয়। লেখালেখি থেকে শুরু করে হিসাব-নিকাশ, ডেটাবেইস সংরক্ষণ, বিভিন্ন ধরনের প্রেজেন্টেশনসহ নানা কাজে এই সফটওয়্যারের ব্যবহার প্রয়োজন হয়। মাইক্রোসফট অফিসের মধ্যে এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, এমএস পাওয়ার পয়েন্ট ইত্যাদির বিস্তারিত বিষয় নিয়ে প্রকাশিত হয়েছে মাইক্রোসফট অফিস ট্রেনিং গাইড বইটি। বইটি লিখেছেন মাহবুবুর রহমান। এতে বিস্তারিত বর্ণনার পাশাপাশি হাতে-কলমে শেখার সহজ উপায়গুলো তুলে ধরা হয়েছে। নতুন ব্যবহারকারীরা সহজে বইটি পড়ে মাইক্রোসফট অফিসের সফটওয়্যারগুলো সহজে শিখতে পারবেন।বইটিতে মাইক্রোসফট অফিসের ২০০৩, ২০০৭ এবং ২০১০ সংস্করণ অন্তর্ভুক্ত করা হয়েছে। ১৫ অধ্যায়ের বইটিতে চিত্র সহকারে আলাদা ব্যাখ্যা রয়েছে। মাইক্রোসফট অফিস সফটওয়্যার ছাড়াও বইটিতে রয়েছে উইন্ডোজ ৭, কম্পিউটার নেটওয়ার্ক ও ইন্টারনেট, সিডি রাইট, কম্পিউটার রক্ষণাবেক্ষণ ও পরিচর্যা, ল্যাপটপ ব্যবহারের করণীয় বিষয়াবলি, কম্পিউটার ভাইরাস, ফেসবুকের ব্যবহার, ইন্টারনেটের ব্যবহার, ইন্টারনেটে অর্থ আয় ইত্যাদি বিষয়ে আলোচনা। বইয়ের সঙ্গে প্রশিক্ষণের সুবিধার জন্য আলাদা মাল্টিমিডিয়া সিডি রয়েছে। —নুরুন্নবী চৌধুরী