মাইক্রোসফট আনছে ছোট ট্যাব!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিগগিরই নতুন সংস্করণের উইন্ডোজ অপারেটিং সিস্টেমনির্ভর সাড়ে সাত ইঞ্চি মাপের ট্যাবলেট বাজারে আনতে পারে মাইক্রোসফট।২০১৪ সালের প্রথম প্রান্তিক অর্থাত্ প্রথম তিন মাসের মধ্যেই সাশ্রয়ী দামের ‘উইন্ডোজ ট্যাব’ বাজারে আনার পরিকল্পনা করেছে বিশ্বের বৃহত্তম সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠানটি। যুক্তরাষ্ট্রের বাজার গবেষণা প্রতিষ্ঠান এনপিডি ডিসপ্লেসার্চের গবেষক রিচার্ড শিমের বরাতে এ তথ্য জানিয়েছে সিনেট।বাজার গবেষকেরা জানিয়েছেন, বাজারে সাশ্রয়ী ও ছোট আকারের ট্যাবলেট আনার পরিকল্পনা করছে মাইক্রোসফট। ৭ ইঞ্চি থেকে ৮ ইঞ্চি মাপের ট্যাবগুলোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে মাইক্রোসফট নতুন ট্যাবলেট বাজারে আনতে পারে।অ্যাপলের আইপ্যাড মিনি ও গুগলের নেক্সাসের সঙ্গে প্রতিযোগিতায় নামতে উন্নত রেজুলেশনের ডিসপ্লেযুক্ত সাড়ে সাত ইঞ্চি মাপের ট্যাবলেট তৈরির কাজ শুরু তরেছে মাইক্রোসফট। আগামী বছরেই বাজারে আসবে এই ট্যাবলেট। মাইক্রোসফট কর্তৃপক্ষ অবশ্য নতুন ট্যাবলেট সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি। তবে প্রযুক্তি বিষয়ক বিভিন্ন ওয়েবসাইটে খবর রটেছে চলতি বছরেই সাত ও নয় ইঞ্চি মডেলের দুটি সারফেস ব্র্যান্ডের ট্যাবলেটের ঘোষণা দিতে পারে প্রতিষ্ঠানটি। তবে মাইক্রোসফটের নতুন পণ্যের ঘোষণা জানতে চলতি বছরের জুন মাসে অনুষ্ঠিতব্য ‘বিল্ড’ নামের সম্মেলন পর্যন্ত অপেক্ষা করতে হবে। গবেষকেরা ধারণা করছেন এ সম্মেলনে নতুন চমক দিতে পারে মাইক্রোসফট।